1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে। 

চিকিৎসা সেবায় আবারো মানবতার হাত বাড়িয়ে দিলেন বদরুল হাসান মিলকী

  • আপডেট সময় : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ৪৪৮ বার পড়া হয়েছে

হাবিবুল ইসলাম হাবিব,

আবারো চিকিৎসা সেবায় মানবতার হাত বাড়িয়ে দিলেন বদরুল হসান মিলকী। একের পর এক হতদরিদ্রদের চিকিৎসা সেবা দানের মধ্য দিয়ে টেকনাফবাসীর নজর কেড়ে নিয়েছেন এই তরুন সফল ব্যবসায়ী।
টেকনাফ সদর ইউনিয়নের আওতাধীন লেংগুরবিল এলাকার মাঠ পাড়ার বাসিন্দা মোঃ আক্তার। বায়ুপথের টিউমারটা নিয়ে অসহ্য কষ্ট আর যন্ত্রণায় দিনাতিপাত করছিলেন এই রোগী। সু-চিকিৎসার অভাবে দীর্ঘ দশ বছর পেরিয়ে গেলেও কেউ পাশে দাঁড়ায়নি। অবশেষে বিশিষ্ট সমাজ সেবক, ব্যবসায়ী, দানবীর বদরুল হাসান মিলকীর কাছে রোগীর পরিবার শরণাপন্ন হলে এই রোগীর সুচিকিৎসার ভার কাঁদে নেয় এই তরুন ব্যবসায়ী।

৫ এপ্রিল সোমবার ২০২১ইং সকাল ৯ ঘটিকাযর সময় বদরুল হাসান মিলকীর সহযোগিতায় কক্সবাজার সদর মেডিকেল হাসপাতালের সার্জন ডাঃ রিদুওয়ানের নেতৃত্ব একটি মেডিকেল টিম হতদরিদ্র মোঃ আক্তারের টিউমার সফলভাবে অপারেশন সম্পন্ন করেন। এতে রোগীর পরিবার ও এলাকার সর্বত্রে খুশির জোয়ার নেমে এসেছে।

বিশিষ্ট ব্যবসায়ী বদরুল হাসান মিলকি বলেন, প্রতিটি মানুষ সমাজে সুস্থভাবে বেঁচে থাকার অধিকার রাখে। সমাজের বিত্তবানগণের সুদৃষ্টি থাকলে এক এক জন এক একজনের চিকিৎসার দায়িত্ব গ্রহণ করলে সমাজে জটিল রোগীর সংখ্যা দিন দিন কমে যাবে। হতদরিদ্র এই টিউমার রোগী আকতারের চিকিৎসার দায়িত্বভার নিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। কারণ আল্লাহ আমাকে এরকম একটি মহৎ কাজ করার তৌফিক দান করেছেন।

বিশিষ্ট এই ব্যবসায়ী টিউমার আক্রান্ত রোগীর জন্য সকলের কাছে দোয়া কামনা করেন। ‘মানুষ মানুষের জন্য’ স্লোগান কে অন্তরে ধারণ করে মানবতার কাজ করার জন্য সবাইকে উদ্বুদ্ধ করেন।

উল্লেখ্য, বদরুল হাসান মিলকী গেল বছর ৯ মার্চে টেকনাফের আলোচিত নুর হোসেন পাগলার বিশাল আকৃতির টিউমারসহ আরও একজনের সুচিকিৎসার দায়িত্বভার নিয়েছিলেন। পুরো টেকনাফে বদরুল হাসান মিলকী এখন মানবতার সেবক হিসেবে পরিচিত।###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off