1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে টেকনাফে বিজিবি-এসআরবির পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার টেকনাফে চাকরির প্রলোভনে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি- থানায় অভিযোগ টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা! ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন রোহিঙ্গা কামাল, জুবায়ের ও সাইফ আলীর নিয়ন্ত্রণে টেকনাফে ইয়াবা-মানব পাচার সাম্রাজ্য, নেপথ্যে আরসা ও আরকান আর্মি! টেকনাফে দুই স্কুলে তালা, বিপাকে শত শত শিক্ষার্থী : মামলার মুখে ৮ শিক্ষক নির্বাচনী প্রার্থীদের মাদক পরীক্ষা নিয়ে হাইকোর্টের রুল টেকনাফে মা’আরিফুসসুন্নাহ তাহফীজুল কোরআন মাদ্রাসায় খতমে সবিনা, হিফজ সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মামুনুলের পক্ষে পোষ্ট দেওয়ায় দুই ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

  • আপডেট সময় : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৫৫৫ বার পড়া হয়েছে

যায়যায়দিন
সীতাকুণ্ড (চট্টগ্রাম) থেকে

হেফাজতে ইসলামের যুগ্ন-মহাসচিব মাওলানা মামুনুল হকের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই ছাত্রলীগ নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তারা হলেন, সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মো.গিয়াস উদ্দিন ও সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক মো.আজিজুল হক আজিজ।

মঙ্গলবার রাতে ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো.শাহিন আহমেদ ও সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি নাজিম উদ্দিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম রিয়াদ বলেন, মামুনুল হকের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঘটে যাওয়া ঘটনাটিকে মিথ্যা ও তাকে হেনস্তা করা হচ্ছে বলে দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করেন। এতে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের জন্য গিয়াস উদ্দিন ও আজিজকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে মুঠোফোনে একাধিকবার আজিজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে ছাত্রলীগের নেতাদের কাছে তিনি বলেছেন,ওই দিন তার মুঠোফোনটি তার এক মামার কাছে ছিল। স্ট্যাটাসগুলোর বিষয়ে তিনি জানেন না বলে দাবি করেন।

দলীয় পদ থেকে অব্যাহতি পাওয়া অপর ছাত্রলীগ নেতা গিয়াস উদ্দিন বলেন, আমার ব্যবহৃত মুঠোফোনটি কিছুদিন আগে চুরি হয়েছিল। এ বিষয়টি আমি থানায় অবহিত করেছি। যারা আমার মুঠোফোনটি চুরি করেছিল তারাই মামুনুল হককে নিয়ে এ পোষ্টটি পোষ্ট করেছিল।##

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off