1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদক দেশ ও জাতির শত্রু তাই মাদক কে না বলুন – টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী  মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি  টেকনাফে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ড্রাম ট্রাক কোস্টগার্ডের পৃথক অভিযানে বোটে তল্লাশি চালিয়ে কোটি টাকার ইয়াবা উদ্ধার আটক ৪ জন  র‍্যাব-১৫’র অভিযানে বিদেশে পাচার কালে ৪ নারী ও ৬ পুরুষ উদ্ধার আটক ১ পাচার কারি  টেকনাফে ৩ বাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার আটক ৩ জন  ঈদগাঁওতে মাদকবিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  তথ্য গোপনের মামলায় নুরুল হুদা মেম্বারের সাড়ে তিন বছর কারাদণ্ড দোয়া, মিলাদের মধ্য দিয়ে টেকনাফে উপজেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত  হোটেল কক্ষ থেকে পুলিশ সদস্যের ঝু’লন্ত ম’রদেহ উদ্ধার

প্রায় ৮লাখ টাকা মূল্যমানের ৪৯কেজি গাঁজাসহ ১ মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব

  • আপডেট সময় : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ৪৩৯ বার পড়া হয়েছে

টেকনাফ একাত্তর ডেস্ক

প্রেস বিজ্ঞপ্তি::

ফেনী সদর থানাধীন মহিপাল এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ০৭ লক্ষ ৩৫ হাজার টাকা মূল্যের ৪৯ কেজি গাঁজাসহ ০১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭,এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করে।

জানা যায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি প্রাইভেটকার যোগে বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে কুমিল্লা হতে চট্টগ্রাম এর দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে ১১ এপ্রিল র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল ফেনী জেলার ফেনী মডেল থানাধীন মহিপালস্থ খায়ের রেস্তোরা সরমা এন্ড কাবাব হাইজ এর সামনে ঢাকা-চট্টগ্রামগামী মহাসড়কের পাঁকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এসময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি প্রাইভেটকার এর গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা প্রাইভেটকারটিকে থামানোর সংকেত দিলে প্রাইভেটকারটি র‌্যাবের চেকপোস্টের সামনে না থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ধাওয়া করে আসামী মোঃ আলমগীর হোসেন (৩৮), পিতা- মোঃ আব্দুল কুদ্দুস, সাং- জগমোহনপুর (উত্তর বাবুর্চি), থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লাকে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ তার দেখানো ও সনাক্তমতে নিজ হেফাজতে থাকা প্রাইভেটকার এর ভিতরে পিছনের সীটের উপর ০৩টি বস্তার ভিতর হতে ৪৯ কেজি গাঁজা উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয় এবং উক্ত প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো-খ- ১১-৮৮২০) জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে দীর্ঘ দিন যাবৎ কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন কৌশলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০৭ লক্ষ ৩৫ হাজার টাকা।

গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off