1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে। 

রামুতে হতদরিদ্র পরিবারের মাঝে ইউনাইটেড পারপাস’র নগদ অর্থ সহায়তা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ৩৭৭ বার পড়া হয়েছে

মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা, উখিয়া::

কক্সবাজারের রামুতে আন্তর্জাতিক সংস্থা ‘ইউনাইটেড পারপাস’র উদ্যোগে পেনিঅ্যাপিলের সহযোগীতায় রমজান উপলক্ষে ফিড আওয়ার ওয়ার্ল্ড ২০২১ এর আওতায় রাজারকুল ইউনিয়নের ৫০টি হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ৫ হাজার টাকা করে ফিতরানার অর্থ বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল ১০ টায়
নছরাত আফিয়া সারকারি প্রথমিক বিদ্যালয়ের মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে ফিতরানার অর্থ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।

এতে উপস্থিত ছিলেন পেনিঅ্যাপিলের কান্ট্রি ডিরেক্টর আবদুল্লাহ আল হাসান,ইউনাইটেড পারপাসের ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট ইউনিটের প্রধান মাসুদ রানা, ইউনাইটেড পারপাসের প্রজেক্ট ম্যানেজার, সুনীল জীবন চাকমা, রাজারকুল ইউনিয়নের চেয়ারম্যান মুফিজুর রহমান, বিশিষ্ট সাংবাদিক খালেদ শহিদ সহ প্রমুখ।

এসময় রাজারকুল ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান বলেন, একদিক লকডাউনে অন্যদিকে রমজান এমতাবস্থায় রাজারকুল ইউনিয়নে আন্তর্জাতিক সংস্থা ইউনাইটেড পারপাস উদ্যোগে পেনিঅ্যাপিলের সহযোগীতায় হতদরিদ্র পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা দিয়ে যাচ্ছে। এমন মহামারি পরিস্থিতির মাঝে অসহায় হতদরিদ্র পরিবারকে আর্থিক সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানায় ইউনাইটেড পারপাস’কে।

উল্লেখ্য, আগামী ৫ মে ২০২১ মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে রাজারকুল ইউনিয়নে মোট ৪২৮ টি পরিবারের মাঝে প্রত্যেকে ৫ হাজার টাকা করে বিতরণ করা হবে।

সুনামের সাথে “ইউনাইটেড পারপাস” ১৯৯৩ সাল থেকে সততার মাধ্যমে কক্সবাজার জেলায় কাজ করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off