1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে। 

জাতিসংঘের সভাপতি ‘ভলকান বোজকিশ’ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

  • আপডেট সময় : বুধবার, ২৬ মে, ২০২১
  • ৩৯৬ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানী, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

নাগরিকত্ব দিয়ে রোহিঙ্গাদের ফেরাতে জাতিসংঘ কাজ করছে: ভলকান বোজকিশ মিয়ানমার জান্তা সরকারের নানা নির্যাতনে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিকত্ব দিয়ে ফেরত পাঠাতে জাতিসংঘ কাজ করছে বলে জানিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ভলকান বোজকিশ।

বুধবার (২৬ মে) দুপুরে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও রোহিঙ্গা প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। টেকসই প্রত্যাবাসনের আশ্বাস পাওয়ায় খুশি রোহিঙ্গা প্রতিনিধিরাও।

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় লকডাউন দেওয়া হয়েছে রোহিঙ্গা ক্যাম্পে। তার ওপর ঘূর্ণিঝড় ইয়াসের কারণে পড়ছে বৃষ্টি। এসব প্রতিকূলতা উপেক্ষা করেই বুধবার সকালে রোহিঙ্গা আশ্রয় শিবিরে ছুটে যান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি।

ক্যাম্পে বৈঠক করেন ৩৪টি আশ্রয়শিবিরের ৪০ জন প্রতিনিধির সঙ্গে। রোহিঙ্গাদের অনেকেই স্বদেশে ফিরতে অধীর আগ্রহের কথা তুলে ধরেন। সাথে বৈঠক হয় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কর্মকর্তাদের সঙ্গেও।

জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ভলকান বোজকিশ সাংবাদিকের জানান, মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ অব্যাহত এবং নাগরিকত্ব নিয়ে স্বদেশে ফেরাতে কাজ করছেন তারা।

প্রসঙ্গতঃ নতুন পুরনো মিলে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে ৩৪টি আশ্রয়শিবিরে বসবাস করছে ১১ লাখের বেশি রোহিঙ্গা। ৩ বছরের বেশি সময় ধরে কয়েকবার চেষ্টা পরও মিয়ানমারের অনীহার কারণে তাদের স্বদেশে ফেরত পাঠানো সম্ভব হয়নি।

শরনার্থী ক্যাম্প পরিদর্শনকালে সাথে অন্যান্যের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সাব্বির আহমেদ চৌধুরী, জাতিসংঘের বাংলাদেশ অফিসের প্রধান মিয়া সেফকো, বাংলাদেশে তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা সরওয়ার তুরান, শরনার্থী ত্রাণ ও পূর্ণবাসন কমিশনার (আরআরআরসি) শাহ রেজওয়ান হায়াত, অতিরিক্ত আরআরআরসি (জ্যেষ্ঠ উপসচিব) মোহাম্মদ সামছু দ্দৌজা নয়ন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আবু সুফিয়ান, এপিবিএন এর অধিনায়ক, উখিয়ার ইউএনও নিজাম উদ্দিন আহমেদ, জাতিসংঘের কক্সবাজারে কর্মরত সংস্থা সমুহের প্রতিনিধিগণ সাথে উপস্থিত ছিলেন। বুধবার বেলা আড়াইটার দিকে কক্সবাজারে সাড়ে ৫ ঘন্টার সংক্ষিপ্ত সফর শেষে ভলকান ভোজকির তাঁর সফরসঙ্গীরা সহ জাতিসংঘের বিশেষ বিমানযোগে কক্সবাজার বিমানবন্দর ত্যাগ করেন।####

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off