1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে। 

টেকনাফে শত বছরের ন্যাচার পার্ক রক্ষার দাবিতে মানববন্ধন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ৩৯০ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানী,টেকনাফ

কক্সবাজার টেকনাফের উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়ার এলাকার এক মাত্র ন্যাচার পার্কটি রক্ষার দাবিতে (বৃহস্পতিবার) ২৭ মে সকালে উপজেলা শহীদ মিনার চত্বরে সিপিজি-সিএমজি কমিটি ও স্হানীয় এলাকাবাসীরসহ বন সহ-ব্যবস্হাপা কমিটি পরিবেশ নেতারা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

“শত বছরের ন্যাচার পার্ক রক্ষা চাই” প্রকৃতির পরিবেশকে বাঁচাতে চাই “এ ব্যানারে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহণ করে বিভিন্ন ক্রিড়া সংগঠন, স্হানীয় এলাকাবাসী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তব্য রাখেন- টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাঃ সম্পাদক ও বন সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি নুরুল বশর, হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী, স্হানীয় ৯নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আলী।

আরো উপস্থিত ছিলেন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর সি এম সি কমিটির সভাপতি গুরা মিয়া, ওসমান গনি, আব্দুল্লা হাসান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, এ পার্কটি শিক্ষা, সংস্কৃতি এবং বিনোদন কেন্দ্রে সামাজিক অবকাঠামো গড়ার প্রয়াসে দান, এই পার্কে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা প্রশিক্ষণের জন্য এই পার্কে আসেন, যেহেতু রোহিঙ্গা ও মাদক প্রবণতা এলাকা সে হিসাবে এ মাঠ ও পার্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতি মধ্যে বন বিভাগের লক্ষ লক্ষ টাকা গাছপালা জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য বনবিভাগের উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে।

এ ছাড়া গড়ে তোলা হয়েছে বিভিন্ন প্রজাতির হাজারো গাছ-গাছালিতে পরিপূর্ণ লেক-টিলা-অরণ্য সমন্বিত এক নিসর্গ।

বক্তারা আরও বলেন, মাদকের এই করাল গ্রাস থেকে টেকনাফ বাসীকে রক্ষা করতে খেলাধুলা ও বিনোদনের একমাএ পার্ক এবং খেলার মাঠ টি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী কে স্মারকলিপি প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off