1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে। 

টেকনাফে মারোত এর সহযোগীতায় পরিবার ফিরে পেল ব্রাহ্মণবাড়িযার আক্তার মিয়া কে

  • আপডেট সময় : বুধবার, ৯ জুন, ২০২১
  • ৪২৯ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানী,কক্সবজার টেকনাফের স্বেচ্ছাসেবী সংগঠন মানসিক রোগীদের তহবিল (মারোত)’র সহ-সভাপতি ঝুন্টু বড়ুয়া, আইটি ও দপ্তর সম্পাদক মোহাম্মদ হোসাইন আমিরী ও সদস্য আব্দু রহিম এর সহযোগিতায় মানসিক ভারসাম্যহীন হয়ে পথে ঘাটে ঘুরে বেড়ানো, যত্রতত্র পড়ে থাকা ব্রাহ্মণবাড়িয়ার আক্তার মিয়াকে দুই বছর পরে ফিরে পেল তার পরিবার।

অসহায়, মানসিক ভারসাম্যাহীন হয়ে পড়া রোগীদের নিয়ে কাজ করা এই সংগঠন ইতিমধ্যে এভাবে আরও ২৯ জনকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে।

বুধবার ৯ই জুন সকাল ১১ টার দিকে মারোতের উদ্যোগে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ৩০ তম মানসিক রোগী আক্তার মিয়াকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।এ সময় তার মা ফূলজাহান ও চাচাতো ভাই মোঃ আলী তাকে গ্রহণ করেন।

সংগঠনের সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক সন্তোষ কুমার শীল, উপস্থিত ছিলেন সংগঠন এর সহ-সভাপতি ঝুন্টু বড়ুয়া, আইসিটি ও দপ্তর সম্পাদক মোহাম্মদ হোসাইন আমিরী, সদস্য আব্দু রহিম, অনিমেষ বড়ুয়া,আনোয়ার শাহ ও আক্তার মিয়ার মা ফুলজাহানসহ পরিবারের সদস্যরা ।

সংগঠনের উপদেষ্টা অধ্যাপক সন্তোষ কুমার শীল জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানাধীর নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামের বাসিন্দা আক্তার মিয়া মানসিক ভারসাম্য হারিয়ে ঘর ছাড়া হয় প্রায় দুই বছর আগে। এর পর থেকে অজানা অচেনা পথে ছুটে চলা আক্তার মিয়া টেকনাফে আসলে কিছুদিন আগে মারোতের সহ-সভাপতি ঝুন্টু বড়ুয়া ও সদস্য আব্দু রহিমের দৃষ্টিগোচর হলে কথা প্রসঙ্গে বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের নাটঘর বলে জানায়। এ নিয়ে আবদু রহিম বিভিন্ন কৌশলে নাটঘর ইউনিয়নের চেয়ারম্যান ও উক্ত ওয়ার্ডের মেম্বারের সাথে যোগাযোগ চেষ্টা চালিয়ে পরিবারের খোঁজ পেয়ে একপর্যায়ে তাদের সাথে কথা হয় ভিডিও কলের মাধ্যমে নিশ্চিত হলে পরিবার আক্তার মিয়াকে ফিরিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে।
তার‌ই ধারাবাহিকতায় ৯ ই জুন বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া থেকে তার পরিবারের সদস্যরা টেকনাফ এসে পৌঁছালে মা ছেলেকে দেখার সঙ্গে সঙ্গে এক আবেগময় অনুভূতির সৃষ্টি হয়। মারোতের উদ্যোগে ইতিপূর্বে ২৯ জনকে নিজ নিজ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

এবিষয়ে জানতে চাইলে মরোত সভাপতি আবু সুফিয়ান বলেন, ২০১৭ সালের ১লা জানুয়ারি থেকে অবহেলিত ও মানসিক ভারসাম্যহীন মানুষদের সেবার উদ্দেশ্যে ফার্মেসি ব্যবসায়ী রাজু পাল, পল্লী চিকিৎসক ঝন্টু বড়ুয়া, টেকনাফ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক সন্তোষ কুমার শীলসহ কয়েকজনকে নিয়ে প্রাথমিকভাবে কার্যক্রম শুরু করলেও বর্তমানে বিভিন্ন শ্রেণি পেশার লোকজন রয়েছে আমাদের সাথে। এরইমধ্যে করোনাকালীন লকডাউনে প্রায় ২৮৮ দিন পর্যন্ত মানসিক ভারসাম্যহীন রোগীদের মাঝে নিয়মিত খাবার বিতরণ এবং কাপড়সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off