1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল উদয় খালা বেলি ও খালু এরাশাদের ইয়াবা পাচার করছিল কলেজ ছাত্রী শরিফা! ভুয়া পারিবারিক পরিচয়ে টেকনাফে রোহিঙ্গাদের এনআইডি তৈরি, নথিতে স্বামী-স্ত্রী ‘ভাই-বোন’, মায়ের জন্মের আগেই ছেলের জন্ম! অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩ আইফোনের জন্য’ শিশু অপ্রতিমকে হত্যা দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি হলেন জসিম উদ্দিন টিপু ওবায়দুল কাদের- আরাফাতসহ ৭ জনের মৃ’ত্যু’দ’ণ্ড টেকনাফে জাম্বুরা পাড়া নিয়ে ঝগড়া, ছেলের হাতে বাবা খু’ন! ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া? তরুণ নেতৃত্বের প্রত্যয়ে আলোচনায় মোহাম্মদ ইসমাইল নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু!

নাফনদীতে মাদক কারবারী ধাওয়া করে ইয়াবা উদ্ধার

  • আপডেট সময় : বুধবার, ৯ জুন, ২০২১
  • ৩৬৩ বার পড়া হয়েছে

সাদ্দাম হোসাইন : টেকনাফের নাফনদীর বুকে জেগে থাকা জইল্যার দ্বীপে মাদক কারবারী ধাওয়া করে ইয়াবার চালান উদ্ধার করেছে বিজিবি জওয়ানেরা।
সুত্র জানায়,গত ৮জুন রাত পৌনে ৯টারদিকে মিয়ানমার হতে মাদকের চালান আসার সংবাদ পেয়ে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপির জওয়ানেরা নাফনদীর জইল্যা দ্বীপে বিশেষ কৌশলী অবস্থান নেয়। কিছুক্ষণ পর ২জন দুস্কৃতকারী নাফনদী সাতাঁর কেটে এসে ১টি প্লাস্টিকের বস্তা নিয়ে সামনে অগ্রসর হতে বিজিবি জওয়ানেরা দাড়ানোর জন্য চ্যালেঞ্জ করে। তখন দুস্কৃতকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে নাফনদীতে লাফ দিয়ে মিয়ানমারের শূন্যরেখায় চলে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। পরে ঘটনাস্থল তল্লাশী করে তাদের ফেলে যাওয়া বস্তাটি উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ৯০লক্ষ টাকা মূল্যমানের ৩০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
এই ব্যাপারে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ ফয়সল হাসান খান (বিজিবিএম, পিএসসি) জানান,জব্দকৃত মাদকের চালান পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। ###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off