1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা 

টেকনাফে ইয়াবাসহ নারী-পুরুষ আটক, সাংবাদিক ফোরামের নামে অপপ্রচার

  • আপডেট সময় : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ৪৫৮ বার পড়া হয়েছে

বার্তা পরিবেশক:

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ নারী-পুরুষ দুই জনকে আটক করেছে র‍্যাব-১৫। তবে কিছু কথিত অনলাইন সংবাদ মাধ্যমে আটক ব্যক্তিকে স্থানীয় একটি সাংবাদিক সংগঠনের সদস্য বলে তকমা দিয়ে মিথা প্রচার চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ সংগঠনের দায়িত্বশীলদের।

মঙ্গলবার (১৫ জুন) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ লেঙ্গুরবিল মাঠপাড়া জাহিদ হোছনের দোকানের সামনে হতে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
ধৃতরা হলেন, নাইট্যংপাড়ার মোঃ হাফেজ আহমদের ছেলে মোঃ ফয়েজুল ইসলাম রানা (২৬) এবং উত্তর গোদারবিলের শাহ নেওয়াজের স্ত্রী জামালিদা আক্তার (২৫)। ফয়েজুল ইসলাম রানা চট্টগ্রাম মহসিন কলেজে অধ্যায়নরত বলে জানা গেছে।
র‍্যাব সূত্র জানায়, মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি শপিং ব্যাগ ভর্তি ২০ হাজার ইয়াবাসহ তাদের আটক করা হয়। আটক পরবর্তী অইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য তাদের কে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে স্থানীয় সাংবাদিকদের অন্তকোন্দল কে পুঁজি করে কয়েকটি কথিত নিউজ পোর্টালে আটক ফয়েজ ইসলামকে স্থানীয় সাংবাদিক ফোরামের সদস্য বলে দাবী করে প্রচার চালাচ্ছে।

বিষয়টি নিয়ে সাংবাদিক ফোরামের দায়িত্বশীলদের দাবী- ফয়েজুল ইসলাম বিগত ২০১৭ সালের দিকে শিক্ষানবিশ সাংবাদিক হিসেবে টেকনাফে কর্মরত ছিলো এবং ২০১৮ সালে ২৪ মার্চ টেকনাফ সাংবাদিক ফোরাম, টিভি জার্নালিস্ট ও ক্রাইম রিপোটার্স সোসাইটির বনভোজনে অংশ গ্রহণ করে। এর পর থেকে চলতি ২০২১ সাল পর্যন্ত সে কোন সংবাদ মাধ্যম এবং সাংবাদিক ফোরামের সাথে জড়িত নেই। যারা তাকে সাংবাদিক পরিচয়ে সাংবাদিক ফোরামের সদস্য দাবী করছে, সেটা তাদের একান্ত মনগড়া গালগল্প এবং সেটার জবাব দিহিতা একান্ত তাদের কাছে। সুতরাং এসব ভূয়া সংবাদে পাঠক ও সংশ্লিষ্ট আইন প্র‍য়োগকারী সংস্থাকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off