1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি  টেকনাফে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ড্রাম ট্রাক কোস্টগার্ডের পৃথক অভিযানে বোটে তল্লাশি চালিয়ে কোটি টাকার ইয়াবা উদ্ধার আটক ৪ জন  র‍্যাব-১৫’র অভিযানে বিদেশে পাচার কালে ৪ নারী ও ৬ পুরুষ উদ্ধার আটক ১ পাচার কারি  টেকনাফে ৩ বাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার আটক ৩ জন  ঈদগাঁওতে মাদকবিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  তথ্য গোপনের মামলায় নুরুল হুদা মেম্বারের সাড়ে তিন বছর কারাদণ্ড দোয়া, মিলাদের মধ্য দিয়ে টেকনাফে উপজেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত  হোটেল কক্ষ থেকে পুলিশ সদস্যের ঝু’লন্ত ম’রদেহ উদ্ধার ​টেকনাফ খেলোয়াড় সমিতি কক্সবাজার জেলা সমিতির অনুমোদিত নয়: বিশেষ সতর্কবার্তা

আওয়ামী মটর শ্রমিক লীগ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য হলেন টেকনাফের জিয়াউর রহমান জিয়া

  • আপডেট সময় : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ৯৪৪ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানী, টেকনাফ ৭১

আওয়ামী মটর শ্রমিক লীগ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য হলেন কক্সবাজারের সীমান্ত উপজেলার শ্রমিক নেতা জাতীয় শ্রমিকলীগ টেকনাফ পৌর শাখার সভাপতি জিয়াউর রহমান জিয়া।

বাংলাদেশ আওয়ামী মটর প্রমিক লীগ এর কেন্দ্রীয় সভাপতি আজিজুল হাকিম রিপন ও সাধারণ সম্পাদক আলমাছ হাওলাদার মিন্টু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জাতীয় শ্রমিকলীগ টেকনাফ পৌর শাখার সভাপতি জিয়াউর রহমান জিয়া কে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ঘোষণা করেন।

শনিবার (২৬ জুন ) সকালে আলমাছ হাওলাদার মিন্টু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন গড়তে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। আমরা পেয়েছি স্বপ্নের পদ্মা সেতু। আজ আওয়ামী সরকারের উন্নয়ন তৃনমূলে পৌঁছে গেছে। জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের মটর শ্রমিক লীগের প্রধান উপদেষ্টা কে এম আজম খসরু নির্দেশনায় আমরা আওয়ামী মটর শ্রমিক লীগের কর্মীরা উন্নয়নমূলক কাজের প্রচারে বাংলাদেশের মজদুর ও মেহনতি মানুষকে এক করার লক্ষ্যে জেলায় জেলায় ক্যাম্পিং করে যাচ্ছি। এ উপলক্ষ্যে গত শুক্রবার বিকালে জিয়াউর রহমান জিয়া কক্সবাজারের টেকনাফ থেকে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত করি।

আলমাছ হাওলাদার মিন্টু আরও জানান, বঙ্গবন্ধু’র সোনার বাংলা গড়ার লক্ষ্যে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দলের জন্য কাজ করবেন এবং কেন্দ্রীয় কমিটির কার্যক্রম সফল করার জন্য সক্রিয় ভূমিকা পালন করে আওয়ামী মটর শ্রমিক লীগকে আরও গতিশীল ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলার জন্য কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। এতে জিয়াউর রহমান জিয়া কে বাংলাদেশ মটর শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য নির্বাচিত করা হয়। আমাদের প্রচার-প্রচারণা বেগবান করতে তিনি খেটে খাওয়া শ্রমজীবী মানুষদের পাশে থেকে কাজ করে অগ্রণী ভূমিকা পালন করবে।

জাতীয় শ্রমিকলীগ টেকনাফ পৌর শাখার সভাপতি জিয়াউর রহমান জিয়া কে বাংলাদেশ আওয়ামী মটর শ্রমিক লীগ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ঘোষণা করায় আওয়ামী মটর শ্রমিক লীগের বিপ্লবী সভাপতি আজিজুল হক রিপন, সাধারণ সম্পাদক আলমাছ হাওলাদার মিন্টু ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য উখিয়া -টেকনাফের সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুর রহমান বদিসহ টেকনাফ উপজেলা আওয়ামী, যুবলীগ,ছাত্রলীগ,শ্রমিক লীগ,সেচ্ছাসেবক লীগ,কৃষক লীগ, তাঁতীলীগ ও শ্রমিক লীগ আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের যুব সমাজের নেতৃবৃন্দ দের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করেন।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off