1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল উদয় খালা বেলি ও খালু এরাশাদের ইয়াবা পাচার করছিল কলেজ ছাত্রী শরিফা! ভুয়া পারিবারিক পরিচয়ে টেকনাফে রোহিঙ্গাদের এনআইডি তৈরি, নথিতে স্বামী-স্ত্রী ‘ভাই-বোন’, মায়ের জন্মের আগেই ছেলের জন্ম! অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩ আইফোনের জন্য’ শিশু অপ্রতিমকে হত্যা দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি হলেন জসিম উদ্দিন টিপু ওবায়দুল কাদের- আরাফাতসহ ৭ জনের মৃ’ত্যু’দ’ণ্ড টেকনাফে জাম্বুরা পাড়া নিয়ে ঝগড়া, ছেলের হাতে বাবা খু’ন! ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া? তরুণ নেতৃত্বের প্রত্যয়ে আলোচনায় মোহাম্মদ ইসমাইল নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু!

টেকনাফে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক তিন

  • আপডেট সময় : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ৪৫৭ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানী, টেকনাফ ৭১

টেকনাফের হ্নীলা ও পৌরসভা এলাকা থেকে ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটকের করেছে পুলিশ।

পুলিশ জানায়, (২৭ ও ২৮ জুন) দু’দিনে টেকনাফের উপজেলার হ্নীলার সিকদার পাড়া ও পৌর সভার দক্ষিণ জালিয়া পাড়া এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

সোমবার (২৮ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

আটক ব্যক্তিরা হলেন, হ্নীলা ইউনিয়নের পূর্ব সিকদার সৈয়দ হোসেন এর ছেলে নুর হোসেন (৩১), টেকনাফ পৌর সভার জালিয়া পাড়া এলাকার মৃত ইলিয়াছের ছেলে মোঃ শুক্কুর ও চৌধুরী পাড়া এলাকার জামালের ছেলে আব্দুল করিম (১৯)।

ওসি হাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার আওতাধীন হ্নীলা ও পৌর সভার এলাকায় একদল পুলিশ অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ২ হাজার ৪৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৮ লাখ টাকা।

উদ্ধার ইয়াবার ঘটনায় আটক তিন জনের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রুজু করে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off