1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে টেকনাফে বিজিবি-এসআরবির পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার টেকনাফে চাকরির প্রলোভনে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি- থানায় অভিযোগ টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা! ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন রোহিঙ্গা কামাল, জুবায়ের ও সাইফ আলীর নিয়ন্ত্রণে টেকনাফে ইয়াবা-মানব পাচার সাম্রাজ্য, নেপথ্যে আরসা ও আরকান আর্মি! টেকনাফে দুই স্কুলে তালা, বিপাকে শত শত শিক্ষার্থী : মামলার মুখে ৮ শিক্ষক নির্বাচনী প্রার্থীদের মাদক পরীক্ষা নিয়ে হাইকোর্টের রুল টেকনাফে মা’আরিফুসসুন্নাহ তাহফীজুল কোরআন মাদ্রাসায় খতমে সবিনা, হিফজ সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চিলিকে হারিয়ে সেমিফাইনালে উঠলো নেইমারের ব্রাজিল

  • আপডেট সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৬০১ বার পড়া হয়েছে

টেকনাফ ৭১ ডেস্ক

দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে চিলিকে হারিয়ে সেমিফাইনালে উঠলো সেলেসাওরা। কোপা আমেরিকার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে চিলিকে হারিয়ে সেমিফাইনালে উঠলো আসরের বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। রিও ডি জেনেইরোর অলিম্পিক স্টেডিয়ামে প্রতিপক্ষ চিলিকে ১-০ গোলে হারিয়ে সেমির টিকিট পেল নেইমাররা।

ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। তবে বিরতি থেকে ফিরেই লিড নেয় তারা। ৪৬ মিনিটে গোল করে এগিয়ে নেন লুকাস পাকুয়েতো। তার একমাত্র গোলেই শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা। তবে দ্বিতীয়ার্ধে গোলের ঠিক পরপরই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস। বাকিটা সময় দশজনের দল নিয়েই খেলে তিতের দল।

এর আগে কোপা আমেরিকায় দুই দলের সবশেষ সাক্ষাৎ হয়েছিল ২০০৭ আসরে। গ্রুপপর্বের ম্যাচে ৩-০ ব্যবধানে জয় পাওয়া ব্রাজিল একই আসরের কোয়ার্টার ফাইনালে চিলিকে সেবার দিয়েছিল ৬-১ গোলের লজ্জা। এবারও প্রতিরোধ গড়তে পারেনি চিলি। চলতি আসরে হারের ব্যবধান কম হলেও সেলেসাওদের কাছে হেরে কোয়ার্টার থেকেই বিদায় নিতে হলো তাদের।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off