1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মোঃ জুনায়েদ এর নামে হ্নীলা মৌলভীবাজারে মানব বন্ধনের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ব্যাখ্যা দিলেন – জুনায়েদ  শিক্ষা বিস্তারের হ্নীলা একাডেমির ভূমিকা প্রশংসনীয় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্টানে বক্তারা  রেমিটেন্স যোদ্ধা কে মানব পাচার কারি সাজিয়ে মিথ্যা সংবাদ ও অপপ্রচারের প্রতিবাদ এবং ব্যাখ্যা  আবছারের নামে বিভিন্ন ভাবে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা,  প্রতিবাদ ও ব্যাখ্যা ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফরিদুল আলম র‍্যাবের হাতে গ্রে’প্তা’র  হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

টেকনাফ উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তার বিরুদ্ধে সরকারি টাকা আত্মসাতের অভিযোগ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৪৬৪ বার পড়া হয়েছে
মোঃ আরাফাত সানি,টেকনাফ
টেকনাফ উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা শাহ নেওয়াজের বিরুদ্ধে টেকনাফ সোনালী ব্যাংক শাখায় অভিনব কায়দায় ভুয়া বিল ভাউচার দাখিল করে  ৩৩ লাখ ৬১ হাজার ৩৮১ টাকা আত্মসাতের প্রচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। রুখে দিয়েছে সোনালী ব্যাংক।
এ বিষয়ে টেকনাফ সোনালী ব্যাংক শাখার ব্যবস্থাপক আবুল মঞ্জুর নিজে বাদী হয়ে টেকনাফ মডেল থানায় ৬ জুলাই টেকনাফ উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা শাহ নেওয়াজ কে প্রধান আসামি করে ৩ জনের বিরুদ্ধে এজাহার দাখিল করেছেন
সোনালী ব্যাংকের ব্যবস্থাপক আবুল মঞ্জুর স্বাক্ষরিত টেকনাফ মডেল থানায় দেওয়া এজাহার সুত্রে জানা যায় গত ২৯,০৬,২০২১, ইং তারিখ অফিস চলাকালীন সময়ে সোনালী ব্যাংক কক্সবাজার শাখার একটি ভুয়া বিল কক্সবাজার জেলা প্রাণী সম্পদ অফিসের কর্মচারী শাহাব উদ্দিনের পেনশনের টাকা উত্তোলনের জন্য টেকনাফ উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো: শাহ নেওয়াজ তার অফিসের এক কর্মচারীর মাধ্যমে পাঠান। উক্ত বিলে বেশি টাকা হওয়ায় প্রাপককে ফোন করা হলে এক মহিলা ফোনটি রিসিভ করেন। তিনি বলেন যে আমি শাহাব উদ্দিনের কিছুই না বলে কেটে দেন । এর পর আমার সন্দেহ হলে আমি কক্সবাজার জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে যোগাযোগ করি।
তার অফিসের শাহাব উদ্দিন নামের কোন কর্মচারী পেনশনে গিয়েছে কিনা তিনি উত্তরে বলেন শাহাব উদ্দিন নামে আমার কোন কর্মচারী ইতি মধ্যে পেনশনে যায়নি। এর পর সোনালী ব্যাংকের ব্যবস্থাপক আবুল মঞ্জুর বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রদত্ত বিল ভাউচারটি পরীক্ষা-নিরীক্ষা করে আত্মসাতের প্রচেষ্টা রুখে দেওয়া হয়। তিনি বলেন অভিযুক্ত সুচতুর হিসাব রক্ষণ কর্মকর্তা শাহ নেওয়াজ বিষয়টি আঁচ করতে পেরে নিজ এলাকা থেকে তিনি পলাতক রয়েছেন বলে জানা গেছে।
এ দিকে আত্মসাতের গোমর ফাঁস হওয়ার পর টেকনাফ উপজেলা হিসাব রক্ষক অফিসের কমরত কর্মচারীরা আতঙ্কের মধ্যে রযেছে বলে সুত্রে জানা যায়। এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মর্কতা মো: পারভেজ চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি শুনেছে বলে জানান । এ বিষয়ে হিসাব রক্ষণ কর্মকর্তা মো:শাহ নেওয়াজের কাছে জানত চাইলে তিনি বলেন, বিষয়টি টেকনাফ সোনালী ব্যাংকই জানেন, আমি এ বিষয়ে বক্তব্য দিতে গেলে উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। এই ঘটনা নিয়ে টেকনাফ টক অব দ্যা টাউনে পরিনত হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!