1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে টেকনাফে বিজিবি-এসআরবির পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার টেকনাফে চাকরির প্রলোভনে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি- থানায় অভিযোগ টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা! ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন রোহিঙ্গা কামাল, জুবায়ের ও সাইফ আলীর নিয়ন্ত্রণে টেকনাফে ইয়াবা-মানব পাচার সাম্রাজ্য, নেপথ্যে আরসা ও আরকান আর্মি! টেকনাফে দুই স্কুলে তালা, বিপাকে শত শত শিক্ষার্থী : মামলার মুখে ৮ শিক্ষক নির্বাচনী প্রার্থীদের মাদক পরীক্ষা নিয়ে হাইকোর্টের রুল টেকনাফে মা’আরিফুসসুন্নাহ তাহফীজুল কোরআন মাদ্রাসায় খতমে সবিনা, হিফজ সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৫০৯ বার পড়া হয়েছে

টেকনাফ ৭১ ডেস্ক,

ঢাকার কেরানীগঞ্জে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। সোমবার (১৬ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ঝিলমিল আবাসিক হাউজিং এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে। র‍্যার-১০ কোম্পানি কমান্ডার মেজর ওহেদুর রহমান জানান, সোমবার মধ্য রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ঝিলমিল আবাসিক হাউজিং এলাকায় র‍্যাব-১০ এর টহল টিম ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। প্রায় ২০ থেকে ৩০ মিনিট ধরে চলা গোলাগুলির এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করা হয়। রাতেই আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে র‍্যাব।

মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়িতে যোগাযোগ কারা হলে কর্মরত ফাঁড়ি ইনচার্জ বাচ্চু মিয়া জানান,গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে হাসপাতালে নিয়ে আসে র‌্যাব-১০ এর সদস্যরা। পরে চিকিৎসক তদের মৃত ঘোষণা করেন। এখনও তাদের নাম-ঠিকানা পাওয়া যায়নি। মরদেহ দুইটি মর্গে রাখা হয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, সকাল ১০টায় থানার একজন পুলিশ অফিসারকে তথ্য সংগ্রহের জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি ফিরে এলে বিস্তারিত জানানো হবে।

যায়যায়দিন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off