1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে।  হোয়াইক্যং ঝিমংখালী হাসান বিন আলী (রাঃ) জামে মসজিদ ও হেফজখানার নতুন পরিচালনা কমিটি ঘোষণা  মিয়ানমারের অভ্যান্তরে ভয়াবহ বিস্ফোরণের বিকটশব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত আতস্কে স্থানীয়রা  সাজা থেকে বাঁচতে পলাতক থেকেও লাভ হয়নি অবশেষে র‍্যাব-১৫’র জালে!  র‍্যাব ১৫ ও পুলিশের যৌথ অভিযানে ৪জন তরুণ টেকনাফের গহীন পাহাড় থেকে উদ্ধার  হ্নীলা উলুচামরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কমিটি ঘোষণা  রংগীখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসায় আলিম পরিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান সম্পন্ন  হ্নীলা উত্তর শাখা সাংগঠনিক ৫নং ওয়ার্ডের আহবায়ক কমিটির কৃতজ্ঞতা প্রকাশ 

টেকনাফ শাহপরীরদ্বীপে নির্বাচনী প্রচারনায় প্রতিদ্বন্দ্ধী প্রর্থীর হামলা : গুরুত্বর আহত ১৪

  • আপডেট সময় : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৮৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক,টেকনাফ ৭১

টেকনাফ সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী আব্দুস সালামের সমর্থকদের উপর একই ওয়ার্ডের প্রতিদন্ধী মেম্বার পদপ্রার্থী ফজলুর হক এর লোকজন ব্যাপক হামলার চালিয়েছে বলে সংশয় আব্দুস সালাম ও আহত লোকজন সাংবাদিকদের জানান।

মেম্বার পদপ্রার্থী আব্দুস সালাম জানান, সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে আমার সমর্থকেরা ৯ নং ওয়ার্ডে জালিয়া পাড়া হতে মিছিল নিয়ে একই ওয়ার্ডের মিস্ত্রি পাড়া পৌঁছলে উৎপেতেথাকা মেম্বার পদপ্রার্থী ফজলুর হকের লোকজন তার উপস্থিতিতে আমার লোকজনের উপর ব্যাপক হামলা চালাতে থাকে। এদের শৌর-চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে ফজলুল হকের লোকজন পালিয়ে যায়। এ খবর পেয়ে আমি এবং আমার লোকজন ঘটনা পোঁছে টেকনাফ মডেল থানার নিয়ে আসি। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ কে অবহিত করলে তিনি আগে গিয়ে চিকিৎসার পরামর্শ দেন। ওনার নিদের্শে আহতদের নিয়ে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করি।

আহতরা হলেন, আবুল কালাম (৪৩), আলী হোসেন (৩২),আব্দুর রশিদ (৩৭),মোহাম্মদ হোসেন (২৮), রেজাউল করিম (২৪), আলি হোসেন (২৪), আব্দু রশিদ (৩৫), নুর করিম (৩৫) ওসমান (২৩) আশরাফুল (১৮) ফুরকান (৪৬), আব্দুর রহমান (২৫), আয়ুব আলী (২৮)।

আবদুস সালাম আরো জানান, আমার সমর্থকেরা মাইকিংয়ের গাড়ি নিয়ে বাজার পাড়া হয়ে মিস্ত্রি পাড়া পৌঁছালে ফজলুল হক মেম্বারের নেতৃত্বে মাইকিং বন্ধ করার জন্য বলেন। তখন সাবেক মেম্বার হাবিবুর রহমান হাবি ও আওয়ামী নেতা রশিদ আহমেদ মাইকিং কেন বন্ধ করবে যাদের প্রচারণা তারা করছে বলে প্রতিবাদ করলে চড়াও হয়ে ফজলুল হক মেম্বারসহ তার লোকজন তাদের উপর হামলা করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!