1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে টেকনাফে বিজিবি-এসআরবির পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার টেকনাফে চাকরির প্রলোভনে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি- থানায় অভিযোগ টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা! ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন রোহিঙ্গা কামাল, জুবায়ের ও সাইফ আলীর নিয়ন্ত্রণে টেকনাফে ইয়াবা-মানব পাচার সাম্রাজ্য, নেপথ্যে আরসা ও আরকান আর্মি! টেকনাফে দুই স্কুলে তালা, বিপাকে শত শত শিক্ষার্থী : মামলার মুখে ৮ শিক্ষক নির্বাচনী প্রার্থীদের মাদক পরীক্ষা নিয়ে হাইকোর্টের রুল টেকনাফে মা’আরিফুসসুন্নাহ তাহফীজুল কোরআন মাদ্রাসায় খতমে সবিনা, হিফজ সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বন্ধ হচ্ছে অবৈধ ও নকল মোবাইল ফোন

  • আপডেট সময় : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৬৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

মোবাইল ফোন ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে আবারও সতর্ক করে নকল বা অবৈধ মোবাইল হ্যান্ডসেটের সংযোগ অচিরেই নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

শনিবার বিটিআরসির স্পেকট্রাম বিভাগের পরিচালক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সাল সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জানানো হয়।

এর আগে, গত বছরের ২৯ জুলাই মোবাইল হ্যান্ডসেট ক্রয়ের পূর্বে আইএমইএ-এর মাধ্যমে সেটির বৈধতা যাচাই করে ক্রয় করা এবং বিক্রেতার কাছ থেকে ক্রয় রশিদ গ্রহণ করে তা সংরক্ষণের অনুরোধ জানায় বিটিআরসি।

শনিবার প্রকাশিত বিটিআরসির বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলকে মোবাইল হ্যান্ডসেট ক্রয়/বিক্রয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের জন্য পুনরায় অনুরোধ জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১ আগস্ট ২০১৯ থেকে যেসকল নকল/ক্লোন আইএমইআই সম্বলিত ও অবৈধভাবে আমদানীকৃত মোবাইল হ্যান্ডসেট নেটওয়ার্কে সংযুক্ত হয়েছে সেগুলো অচিরেই স্থাপিতব্য ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) এর মাধ্যমে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে।

বিজ্ঞপ্তিতে মোবাইল হ্যান্ডসেটের বৈধতা যাচাইয়ের পদ্ধতিও জানিয়েছে বিটিআরসি।

মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে KYD<space>১৫ ডিজিটের IMEI নাম্বার লিখে ১৬০০২ নম্বরে পাঠাতে হবে।

এছাড়া, মোবাইলের প্যাকেটে থাকা প্রিন্টেড স্টিকার থেকে অথবা *#০৬# ডায়াল করে তাৎক্ষণিকভাবে হ্যান্ডসেটের IME নাম্বার জানা যাবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off