1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া  মাদক দেশ ও জাতির শত্রু তাই মাদক কে না বলুন – টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী  মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি  টেকনাফে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ড্রাম ট্রাক কোস্টগার্ডের পৃথক অভিযানে বোটে তল্লাশি চালিয়ে কোটি টাকার ইয়াবা উদ্ধার আটক ৪ জন  র‍্যাব-১৫’র অভিযানে বিদেশে পাচার কালে ৪ নারী ও ৬ পুরুষ উদ্ধার আটক ১ পাচার কারি  টেকনাফে ৩ বাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার আটক ৩ জন 

টেকনাফ থানা পুলিশ উদ্ধার করল ৫ কোটি ২০ লাখ টাকার আইস, আটক ১ পাচারকারী

  • আপডেট সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ৪৩৮ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ টেকনাফ

কক্সবাজার টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১কেজি ৪০ গ্রাম ক্রিষ্টাল মেথা বা আইস উদ্ধার করেছে। যাহার আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ২০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। এ সময় পাচার কাজে জড়িত থাকায় মোহাম্মদ ইদ্রিস (৩৫)কে আটক করেছে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান গভীর রাতে গণমাধ্যম কে এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, ১০ অক্টোবর ( রবিবার ) গভীর রাতে (১২.৫০ ঘটিকা) টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়ার মৃত আজিজুর রহমান (প্রকাশ আজিরান) এর পুত্রের বাড়িতে ক্রয় – বিক্রয়ের জন্য ক্রিষ্টাল মেথ বা আইস মজুত রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভীযানে যায় পুলিশ । পুলিশের উপস্থিত দেখে ইদ্রিস নামের এক ব্যক্তি বাড়ি হতে পালিয়ে যায়। পরে তাকে ধাওয়া করে আটকের পর জিজ্ঞাসাবাদ করলে তাহার স্বীকারোক্তি মতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা কাপড়ের বস্তা তল্লাশি করে ১কেজি ৪০ গ্রাম ক্রিষ্টাল মেথ বা আইস উদ্ধার করে।

আটক কৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে উদ্ধার হওয়া আইস সহ কক্সবাজার জেলা আদালতে হস্তান্তর করা হবে।

ওসি হাফিজুর রহমান আরো জানান, টেকনাফে নতুন নতুন মাদকের উত্থান হচ্ছে যাহার কারণে যুব সমাজ সহ অনেকেই ধ্বংস হচ্ছে। তাই জনসচেতনতা না বাড়িয়ে একা প্রশাসনের পক্ষে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off