1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে টেকনাফে বিজিবি-এসআরবির পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার টেকনাফে চাকরির প্রলোভনে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি- থানায় অভিযোগ টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা! ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন রোহিঙ্গা কামাল, জুবায়ের ও সাইফ আলীর নিয়ন্ত্রণে টেকনাফে ইয়াবা-মানব পাচার সাম্রাজ্য, নেপথ্যে আরসা ও আরকান আর্মি! টেকনাফে দুই স্কুলে তালা, বিপাকে শত শত শিক্ষার্থী : মামলার মুখে ৮ শিক্ষক নির্বাচনী প্রার্থীদের মাদক পরীক্ষা নিয়ে হাইকোর্টের রুল টেকনাফে মা’আরিফুসসুন্নাহ তাহফীজুল কোরআন মাদ্রাসায় খতমে সবিনা, হিফজ সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সপ্তম ধাপে ১০ পৌরসভার সহ ৬১১ প্রার্থীর মনোনয়ন দাখিল

  • আপডেট সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ৩৮৯ বার পড়া হয়েছে

টেকনাফ ৭১ ডেস্ক,

ঢাকা: সপ্তম ধাপের ১০টি পৌরসভা নির্বাচনে মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে মোট ৬১১ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান রোববার (১০ অক্টোবর) রাতে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২ নভেম্বর ১০টি পৌরসভায় ভোটগ্রহণ করা হবে। পৌরসভাগুলো হলো—নরসিংদীর ঘোড়াশাল, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, ফেনীর ছাগলনাইয়া, খাগড়াছড়ির রামগড়, বগুড়ার সোনাতলী, দিনাজপুরের ঘোড়াঘাট, নীলফামারীর ডোমার, নড়াইলের লোহাগড়া, কিশোরগঞ্জের পাকুন্দিয়া এবং চাঁপাইনবাবগঞ্জের চাঁপাইনবাবগঞ্জ।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল রোববার বিকেল ৫টা।

ইসির যুগ্ম সচিব আসাদুজ্জামান জানান, মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের ১০ জন, জাতীয় পার্টির একজন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির একজন, ইসলামী আন্দোলন বাংলাদেশের তিনজন ও স্বতন্ত্র থেকে ২৬ প্রার্থী অর্থাৎ মোট ৪১ প্রার্থী মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন।

এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মোট ১২৩ জন এবং সাধারণ কাউন্সিলর পদে মোট ৪৪৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

মনোনয়নপত্র বাছাই হবে সোমবার (১১ অক্টোবর), বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ১২ থেকে ১৪ অক্টোবর, আপিল নিষ্পত্তি হবে ১৬ অক্টোবর।

প্রার্থিতা প্রত্যাহার ১৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ হবে ১৮ অক্টোবর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২ নভেম্বর।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off