1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল উদয় খালা বেলি ও খালু এরাশাদের ইয়াবা পাচার করছিল কলেজ ছাত্রী শরিফা! ভুয়া পারিবারিক পরিচয়ে টেকনাফে রোহিঙ্গাদের এনআইডি তৈরি, নথিতে স্বামী-স্ত্রী ‘ভাই-বোন’, মায়ের জন্মের আগেই ছেলের জন্ম! অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩ আইফোনের জন্য’ শিশু অপ্রতিমকে হত্যা দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি হলেন জসিম উদ্দিন টিপু ওবায়দুল কাদের- আরাফাতসহ ৭ জনের মৃ’ত্যু’দ’ণ্ড টেকনাফে জাম্বুরা পাড়া নিয়ে ঝগড়া, ছেলের হাতে বাবা খু’ন! ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া? তরুণ নেতৃত্বের প্রত্যয়ে আলোচনায় মোহাম্মদ ইসমাইল নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু!

রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতি প্রস্তুতি কালে অস্ত্রসহ দুই রোহিঙ্গা আটক

  • আপডেট সময় : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ৩৪১ বার পড়া হয়েছে

 

মোঃ আরাফাত সানী, টেকনাফ

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউপির আলিখালী ২৫নং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দু’জন অস্ত্রধারীকে আটক করেছে।

বৃহস্পতিবার রাতে আলিখালী ক্যাম্প-২৫ ব্লক ডি/২৪, জামাই বাজার নামক এলাকায় দুদু মিয়ার বাড়ির থেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি দেশীয় তৈরি অস্ত্র ও দুটি তাজা কার্তুজ।

আটককৃতরা রোহিঙ্গারা হলেন, মৃত আবুল খায়ের ছেলে আব্দুল আমিন প্রকাশ কালু ডাকাত (২৬) ও মোঃ আমিনের ছেলে মোহাম্মদ আয়াস (২৯)।

শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ক্যাম্প-২৫ ব্লক ডি/২৪ জামাই বাজারের উত্তর পাশে দুদু মিয়ার বাড়ির সামনে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে একটি অস্ত্র ও দুটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান আটককৃতদের আইনি প্রক্রিয়া শেষে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off