1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল উদয় খালা বেলি ও খালু এরাশাদের ইয়াবা পাচার করছিল কলেজ ছাত্রী শরিফা! ভুয়া পারিবারিক পরিচয়ে টেকনাফে রোহিঙ্গাদের এনআইডি তৈরি, নথিতে স্বামী-স্ত্রী ‘ভাই-বোন’, মায়ের জন্মের আগেই ছেলের জন্ম! অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩ আইফোনের জন্য’ শিশু অপ্রতিমকে হত্যা দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি হলেন জসিম উদ্দিন টিপু ওবায়দুল কাদের- আরাফাতসহ ৭ জনের মৃ’ত্যু’দ’ণ্ড টেকনাফে জাম্বুরা পাড়া নিয়ে ঝগড়া, ছেলের হাতে বাবা খু’ন! ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া? তরুণ নেতৃত্বের প্রত্যয়ে আলোচনায় মোহাম্মদ ইসমাইল নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু!

টেকনাফে প্রধানমন্ত্রীর দেওয়া ভূমিহীনদের নির্মাণাধীন ঘর পরিদর্শনে অতিঃ বিভাগীয় কমিশনার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩১৪ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানী, টেকনাফ

‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা’ এমন ঘোষনার প্রেক্ষিতে সারা দেশে ন্যায় মুজিববর্ষে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার’ হিসেবে কক্সবাজার টেকনাফের ভূমিহীন ও গৃহহীন ৫২৩ জন পরিবার ভূমিহীন পাবেন জমিসহ এসব ঘর।

বৃহস্পতিবার দুপুরে টেকনাফ সদরের নতুন পল্লান পাড়া গ্রামের আশ্রয়ণ প্রকল্পের ভূমিহীনদের নির্মানাধীন ঘর সরেজমিনে পরিদর্শনে আসেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. প্রকাশ কান্তি চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার ভূমি এরফানুল হক চৌধুরী, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. প্রকাশ কান্তি চৌধুরী জানান,প্রধানমন্ত্রীর এমন মহতী উদ্যোগ সারা পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে। যারা এ কাজের সাথে সংশ্লিষ্ট তারাও ইতিহাসের অংশ হয়ে থাকবে।’ স্হানীয় জনপ্রতিনিধিসহ সকলকে এ মহতী উদ্যোগে অংশ গ্রহনের জন্য অনুরোধ করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফানুল হক চৌধুরী জানান, প্রধানমন্ত্রীর ঘোষনার প্রেক্ষিতে সারা দেশে সকল জমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত হচ্ছে ক শ্রেণীর ঘর। তারই ধারাবাহিকতায় উপজেলা ৫২৩ জন ভূমিহীন পাবেন জমিসহ এসব ঘর। প্রথম পর্যায়ে ২৬২ টি ঘর ইতোমধ্যে উপকার ভোগীদেরকে দলিলসহ হস্তান্তর করা হয়েছে। তৃতীয় পর্যায়ে আরও ৪০ টি ঘরের নির্মাণ কার্যক্রম চলমান আছে। তা পরিদর্শনে তিনি ইট, ইটের খোয়া, বালির, লাহা স্পেসিফিকেশন গুনগত মান যাচাই করে দেখেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off