1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে টেকনাফে বিজিবি-এসআরবির পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার টেকনাফে চাকরির প্রলোভনে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি- থানায় অভিযোগ টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা! ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন রোহিঙ্গা কামাল, জুবায়ের ও সাইফ আলীর নিয়ন্ত্রণে টেকনাফে ইয়াবা-মানব পাচার সাম্রাজ্য, নেপথ্যে আরসা ও আরকান আর্মি! টেকনাফে দুই স্কুলে তালা, বিপাকে শত শত শিক্ষার্থী : মামলার মুখে ৮ শিক্ষক নির্বাচনী প্রার্থীদের মাদক পরীক্ষা নিয়ে হাইকোর্টের রুল টেকনাফে মা’আরিফুসসুন্নাহ তাহফীজুল কোরআন মাদ্রাসায় খতমে সবিনা, হিফজ সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভোক্তা অধিকারের পরিচালক পদে মনজুর মোহাম্মদ শাহরিয়ারের যোগদান

  • আপডেট সময় : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৫৬ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ টেকনাফ ৭১

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) পদে অতিরিক্ত দায়িত্বে যোগদান করেছেন মনজুর মোহাম্মদ শাহরিয়ার। এ পদে যোগদানের আগে তিনি অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

রোববার (২০ ফেব্রুয়ারি) থেকে ভোক্তা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) পদে অতিরিক্ত দায়িত্বে যোগদান করেছেন বলে অধিদপ্তরের একজন দায়িত্বশীল কর্মকর্তা নিশ্চিত করেছেন।

 

এছাড়া তিনি বিষয়টি নিজেও সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন। তিনি লিখেছেন, আজ ভোক্তা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) পদে অতিরিক্ত দায়িত্বে যোগদান করলাম। সবাই দোয়া করবেন যেন দেশ ও দশের সেবায় প্রতিনিয়ত নিজেকে উৎসর্গ করতে পারি।

 

বিভিন্ন অভিযানে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনে তার খ্যাতি রয়েছে। এর আগে উত্তরার একটি পোশাকের আউটলেট সাময়িকভাবে বন্ধ করার নির্দেশ দেওয়ার পর পরই তাকে বদলি করা হয়েছিল। তাকে ভোক্তা অধিকার থেকে সরিয়ে খুলনা জোনের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এস্টেট ও আইন কর্মকর্তা হিসেবে বদলি করা হয়। এতে সামাজিক যোগাযোগমাধ্যম সব মহল থেকে সমালোচনার ঝড় ওঠে। পরে তার বদলির আদেশ স্থগিত করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

#যায়যায়দিন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off