1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল উদয় খালা বেলি ও খালু এরাশাদের ইয়াবা পাচার করছিল কলেজ ছাত্রী শরিফা! ভুয়া পারিবারিক পরিচয়ে টেকনাফে রোহিঙ্গাদের এনআইডি তৈরি, নথিতে স্বামী-স্ত্রী ‘ভাই-বোন’, মায়ের জন্মের আগেই ছেলের জন্ম! অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩ আইফোনের জন্য’ শিশু অপ্রতিমকে হত্যা দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি হলেন জসিম উদ্দিন টিপু ওবায়দুল কাদের- আরাফাতসহ ৭ জনের মৃ’ত্যু’দ’ণ্ড টেকনাফে জাম্বুরা পাড়া নিয়ে ঝগড়া, ছেলের হাতে বাবা খু’ন! ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া? তরুণ নেতৃত্বের প্রত্যয়ে আলোচনায় মোহাম্মদ ইসমাইল নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু!

মিয়ানমার থেকে কাঠ ও পণ্য বোঝায় ট্রলারে টেকনাফে আসছে মাদক ও স্বর্ণের চালান !  

  • আপডেট সময় : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ৪১১ বার পড়া হয়েছে
মিয়ানমার থেকে কাঠ ও পণ্য বোঝায় ট্রলারে আসছে মাদক ও স্বর্ণের চালান
বিশেষ প্রতিনিধি, টেকনাফ
কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে মিয়ানমার থেকে আসা কাঠ ও পণ্য বোঝায় ট্রলারে প্রতিনিয়ত মিলছে মাদক তারই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার মিলল ১কেজি ৫৯ গ্রাম আইস সহ ৬ জনকে আটক করেছে। টেকনাফ (২ বিজিবি) ব্যাটালিয়নের সদরে এক সাংবাদিক সম্মেলনে ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত (৯ মার্চ) কাঠ বুঝায় একটি ট্রলার মিয়ানমার হয়ে বাংলাদেশ আসার প্রাক্কালে সাবরাং বিওপি বরাবর পৌঁছলে বিজিবির টহল দল গোপন সংবাদের ভিক্তিতে উক্ত ট্রলারটিকে থামানোর জন্য সংকেত দেয়। ট্রলারের মাঝি মাল্লাগন বিজিবির সংকেত অমান্য করে জিন্নাত খালে প্রবেশ করলে, বিজিবির টহল দল ট্রলারসহ ৬জন মিয়ানমারে নাগরিককে আটক করেন। তাদের স্বীকার উক্তি মতে ট্রলারের পাঠাটনে লুকায়িত থাকা ১কেজি ৫৯ গ্রাম আইস জব্দ করেন। তাদেরকে সংশ্লিষ্ট ধারায় মামলা রজ্জু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করেন।
উল্লেখ্য যে, বিজিবি গাছের মালিক ও সিএন্ডএফ এজেন্টের তথ্য তৎক্ষনাৎ সনাক্ত করতে পারেনি। সুত্রে জানা গেছে, টেকনাফ স্হল বন্দর এখন ইয়াবা, আইস, স্বর্ণ ব্যবসায়ীদের আড্ডা স্থলে পরিনত হয়েছে। কাঠের নাম দিয়ে আনছে ইয়াবা, স্বর্ণও আইসের বড় বড় চালান। এক শ্রেণীর সিএন্ডএফ এজেন্টের নামধারী ব্যাক্তিরা মোটা অংকের টাকার বিনিময়ে ঐ মাদক কারবারিদেরকে কাঠ আনার কাগজ পত্র দিয়ে এ ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে স্হানীয় সুত্রে জানা গেছে। এক শ্রেণীর কতিপয় কিছু অসাধু ইয়াবা ব্যবসায়ীরা টেকনাফ স্থল বন্দরকে ধবংস করার জন্য এই পায়তারা চালাচ্ছে বলে বন্দরের বৈধ ব্যবসায়ীগন জানান।
অপরদিকে, গত ২৬ জানুয়ারী ৭৮ হাজার পিস ইয়াবা সহ ৪ জন মিয়ানমারের নাগরিককে বন্দরে আসা কাঠ বোঝায় ট্রলার থেকে আটক করা হয়েছিল। আইন শৃঙ্খলা বাহিনী তদারকি না হয় তাহলে টেকনাফ স্থল বন্দর মাদক কারবারিদের দখলে চলে যাবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off