1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা 

টেকনাফ সদর,বাহারছড়া,সাবরাং এখন মালয়েশিয়া মানব পাচারের ট্রানজিট পয়েন্ট -Teknaf 71

  • আপডেট সময় : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ৮০২ বার পড়া হয়েছে

পর্ব-১

অনুসন্ধানী প্রতিবেদন, টেকনাফ ৭১

কক্সবাজারের সীমান্ত উপজেলার টেকনাফ উপজেলা মালেশিয়া যাওয়ার ট্রানজিট পয়েন্ট টেকনাফ সদর ও বাহারছড়া এবং সাবরাং ইউনিয়নের সমুদ্র উপকূলবর্তী এলাকা। বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া ফিশারী ঘাট হতে মহেশ খালীয়া পাড়া থেকে খুরের মুখ পর্যন্ত মালয়েশিয়ায় আদম পাচারের নিরাপদ রুটে পরিনত হয়েছে। প্রতিদিন মিয়ানমার থেকে আগত বাংলাদেশে অবস্থান রত শত-শত রোহিঙ্গা নারী, পুরুষ বোট দিয়ে পাড়ি জমাচ্ছে মালেয়শিয়ায়।

এ কাজে লিপ্ত হয়ে পড়েছে রোহিঙ্গা ও স্থানীয় বিশাল একটি অসাধু দালাল চক্র। স্থানীয় সুত্রে জানা যায় , দিনের বেলায় বিভিন্ন কলাকৌশলের মাধ্যমে দালালেরা ছোট ছোট গাড়ী যোগে উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প ও টেকনাফ উপজেলার উনছি প্রাং,লেদা ও মোচনী রোহিঙ্গা বিভিন্ন শরনার্থী ক্যাম্প থেকে লোকজন এনে সদর ও বাহার ছড়া সাবরং ইউনিয়নের সমুদ্র উপকূল বর্তী এলাকায় ও পাহাড়ের জঙ্গলে এনে জড়ো করে রাখে। সন্ধ্যা হওয়ার সাথে সাথে ছোট ছোট নৌকার মাধ্যমে বাংলাদেশে মিয়ানমার জলসীমা এলাকায় অবস্হানরত টলারে মালেয়শিয়ায় গামী লোকজন উঠানোর প্রতিযোগিতা শুরু হয়। যা ভোর রাত পর্যন্ত চলে।

মালেযশিয়ায় পাঠানো কয়েক জনের আত্মীয় স্বজন নাম প্রকাশে অনিচ্ছুক জানান, ছোট ছোট নৌকা করে বড় ট্রলারে উঠিয়ে দিতে প্রতিজনের বিপরিতে গুনতে হয় ২৫ হাজার টাকা। আবার বড় ট্রলারে করে মালেয়শিয়ায় পৌঁছানোর আগেই দিতে হয় ১ লাখ ৫০ হাজার টাকা। বড় ট্রলারে এক মাস হতে ২ মাস পর্যন্ত অপেক্ষা করতে হয় বলে তারা জানান ।এই মালেয়শিয়ায় মানব পাচারে যারা জড়িয়ে পড়েছে। স্থানীয় সুত্র অনুযায়ী তারা হলেন, টেকনাফ সদর ইউনিয়নের মহেষখালিয়া পাড়া এলাকা ও তুলাতলি ও অন্যান্য এলাকার দালালেরা হলেন, মোঃ রিয়াজ, পেঠান মাঝি, আবদুর রশিদ মাঝি, মোঃতাহের মাঝি, এনাম মাঝি পিতা হারুন নতুন পল্লান পাড়া, গুরা পুতু তুলাতলি, বশর, অলি হোছন, মোহামদুল হক, মোঃরফিক (বার্মাইয়া) আজিজুল হক, মোঃজসিম, শফিক, সাবরাং কঁচুবনিয়া এলাকার বন্দুক যুদ্ধ নিহত নজির আহমদ ডাকাতের ভাই শীর্ষ মানব পাচারকারী আজিম উল্লাহ, গুরা মিয়া, হামিদ মাঝি, সাদ্দাম, বাহারছড়া নোয়াখালী পাড়া শীর্ষ মানব পাচারকারী নছরত আলী ছেলে আব্দুল আলিম, আবুল আলম এর ছেলে জয়নাল, আমিন মেম্বারের ছেলে জাংগীর আলমসহ ডজন -ডজন দালাল এ কাজে লিপ্ত হয়ে পড়েছে। এক কথায় বলতে গেলে এখন টেকনাফ সমুদ্র উপকূল মালেয়শিয়ায় মানব পাচারের আন্তর্জাতিক এয়ারপোর্টে পরিনত হয়েছে ।

এ ছাড়া ও সাবরাং শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিন এলাকায় চলছে নিরবে মানব পাচার বলে স্থানীয় লোকজন জানান। এ ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, সু-নিদিষ্ট অভিযোগ পাওয়া গেলে ব্যবস্হা নেওয়া হবে।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, সু-নিদিষ্ট অভিযোগ পাওয়া গেলে ব্যবস্হা নেওয়া হবে এবং মানব পাচারকারীদের আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off