1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা 

দীর্ঘ সাজা শেষে ৪১ বাংলাদেশীকে ফেরত দিল মিয়ানমার |Teknaf 71

  • আপডেট সময় : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৪৩৯ বার পড়া হয়েছে

 

মোঃ আরাফাত সানী, টেকনাফ 

বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর অবশেষে আটক ৪১ জন বাংলাদেশি নাগরিককে স্বদেশে ফেরত দিল মিয়ানমার। বুধবার (২৩ মার্চ) বিকালে টেকনাফ দুই বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালেদ মোহাম্মদ ইফতেখার এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরো জানান,গত ৬ মে ২০২১ হতে বাংলাদেশি ৪১ জন নাগরিক মিয়ানমারের বিভিন্ন কারাগারে সাজাভোগ শেষে অত্যন্ত মানবেতর জীবন যাপন করছিলেন।বিষয়টি জানতে পারার পর থেকেই বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রণালয়,পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবি এবং মিয়ানমারের সিতওয়েতে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলেট দীর্ঘ এক বছর কুটনৈতিক তৎপরতার মাধ্যমে তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে আনতে বিভিন্ন কার্যক্রম গ্রহণের পর বুধবার (২৩ মার্চ )সকাল হতে বিকাল পর্যন্ত মিয়ানমারের মন্ডু পয়েন্ট অব এনট্রি নামক স্থানে দুপক্ষের পতাকা বৈঠকের মাধ্যমে মিয়ানমারে আটক ৪১ বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন ।এদিকে পতাকা বৈঠকে মিয়ানমার বিজিপি’র পক্ষে নেতৃত্ব দেন লেঃ কর্ণেল কাও না ইয়াং শো।

মিয়ানমার ফেরত বাংলাদেশি ৪১ নাগরিকরা হলেন-জাকির হোসেন,নুরুল আবছার ,মোহাম্মদ আয়ুব খান,মোহাম্মদ আব্দুল্লাহ,সিরাজুল ইসলাম,সাদ্দাম হোছাইন,আব্দুর রশিদ,মোহামম্মদ সাকিব,মং থিং মারমা ,চাইলাপ্রæ মারমা ,নথিমং মারমা ,মং লং চিং মারমা,ইউ মং চির মারমা,হালিমা খাতুন,উছাথুই মারমা,চাইন ডু অং মারমা ,হারমনি ত্রিপুরা,হে হে ত্রিপুরা,ডালিয়েন ত্রিপুরা,সচিং ইউ মারমা,থোয়াই কি চিং মারমা ,সাধু অং মারমা ,হা সুইচিং মারমা,পাইসা থুই মারমা,আলী আহমদ, মোহাম্মদ শরীফ,ইমরান হোছাইন,নুর কাশেম,নুর আলম,মোহাম্মদ আলম,কলিম উল্লাহ,মোরশেদ আলম,মোহাম্মদ রফিক,জানে আলম, বাবুল, মুজিবুল্লাহ,সোলতান,মোহাম্মদ সলিম,মকবুল মাঝি,সাদেক।

তাদেরকে করোনা পরীক্ষার পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের নিকট হস্তান্তর করা হবে জানান টেকনাফ ২বিজিবির অধিনায়ক লেঃ শেখ খালিদ মোহম্মদ ইফতেখার।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off