1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া  মাদক দেশ ও জাতির শত্রু তাই মাদক কে না বলুন – টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী  মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি  টেকনাফে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ড্রাম ট্রাক কোস্টগার্ডের পৃথক অভিযানে বোটে তল্লাশি চালিয়ে কোটি টাকার ইয়াবা উদ্ধার আটক ৪ জন  র‍্যাব-১৫’র অভিযানে বিদেশে পাচার কালে ৪ নারী ও ৬ পুরুষ উদ্ধার আটক ১ পাচার কারি  টেকনাফে ৩ বাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার আটক ৩ জন  ঈদগাঁওতে মাদকবিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত 

টেকনাফ পৌরসভায় রাস্তায় জমে আছে পানি, বৃষ্টিতে জলাবদ্ধতার আসংখ্যা পুনরায় সংস্কারের দাবি একালাবাসীর |টেকনাফ ৭১

  • আপডেট সময় : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ২৯৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি,টেকনাফ

টেকনাফ পৌর সভায় সরকারি ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে চলছে সড়ক নিমার্ণ কাজ। তারাই ধারাবাহিকতায় টেকনাফ পৌরসভার ৫নং ওয়ার্ড হাই স্কুল মাঠের উওর পাশ দিয়ে আবহাওয়া অফিস সংলগ্ন নবনির্মিত সড়কে একাংশে অনিয়মের অভিযোগ তুলেছে স্থানীয়রা। নির্মিত সড়কের এক পাশে জমে রয়েছে পানি। রাস্তায় এমন নিম্নমানের কাজ হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দেখেও দেখছে না। এতে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

টেকনাফ পৌর সভার কার্যালয় সূত্রে জানা যায়, অলিয়াবাদ হাজী ইমাম হোসেনের বাড়ি হইতে আবহাওয়া অফিস পর্যন্ত আর সি সি দ্বারা নির্মিত সড়কটি মেসার্স জাকাউল্লা এন্ড ব্রাদার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করতেছে। সড়ক নির্মাণে অনিয়ম ও পানি জমে থাকার বিষয়ে জানতে চাইলে তিনি অস্বীকার করেন। পানি জমে থাকার বিষয়ে জানতে চাইলে তিনি দেখবে বলে জানান।

সরেজমিন গিয়ে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রাস্তার কিছু অংশে নিম্নমানের ইটের খোয়ার ওপর প্রাইমকোর্ট দিয়ে তার ওপর কার্পেটিং করা হচ্ছে। যার কারণে দাবিত হয়ে পানি জমে আছে বলে জানান এলাকাবাসী। বিটুমিনের পরিমাণ ও ব্যবহৃত পাথরের গ্রেডেশন নিয়েও আপত্তি করছে এলাকাবাসী। এতে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে স্থানীয় ৫নং ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল করিম মানিক জানান, নবনির্মিত সড়কের
একাংশে পানি জমে থাকার বিষয়টি দুঃখজনক হলেও সত্য আমি সরজমিনে গিয়ে দেখার পর টেকনাফ পৌর মেয়র হাজী মোহাম্মদ ইসলাম কে অবগত করেছি। তিনি সংসিলিষ্ট ঠিকাদারকে অবগত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান।

এদিকে স্হানীয় এলাকার বাসিন্দা হাফেজ আহমদ জানান, আমার বাড়ির সামনে নবনির্মিত সড়কে জমে রয়েছে পানি। সামনে আসছে বর্ষা একটু বৃষ্টি হলেই এই এ সড়কে পানি জমে থাকবে। উক্ত সড়কে জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হবে দিনের পর দিন। এতে চলাচলের ক্ষেত্রে চরম ভোগান্তির শিকার হচ্ছে ওয়ার্ডবাসী। এ বিষয়ে আমি সংসিলিষ্ট ঠিকাদার ও কাউন্সিলকে অবগত করেছি। বিষয়টি পুনরায় মেরামত করার টেকনাফ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ইসলাম এর দৃষ্টি আকর্ষণ করছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off