1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ওবায়দুল কাদের- আরাফাতসহ ৭ জনের মৃ’ত্যু’দ’ণ্ড টেকনাফে জাম্বুরা পাড়া নিয়ে ঝগড়া, ছেলের হাতে বাবা খু’ন! ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া? তরুণ নেতৃত্বের প্রত্যয়ে আলোচনায় মোহাম্মদ ইসমাইল নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু! টেকনাফে ভাই-বোন নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগ : 01811-621422 টেকনাফে একসঙ্গে দুই ভাই-বোন নূরানী শিক্ষার্থী নিখোঁজ, চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় পরিবার  লেদা স্টেশনে আবর্জনার স্তূপ: জনদুর্ভোগ চরমে, দায়িত্বে উদাসীন ব্যবসায়ীরা উখিয়ায় ১ লাখ ৫০ হাজার ইয়াবা’সহ টেকনাফের হেলাল বিজিবি’র হাতে গ্রেপ্তার টাকার বিনিময়ে রোহিঙ্গাদের করিয়ে দিচ্ছে পাসপোর্ট! অভিযোগের পর অভিযোগ, তবুও বহাল সাবরাং ইউপি উদ্যোক্তা ‘গনি টেকনাফে প্রধান শিক্ষকের উপর দুর্বৃত্তের হামলার ঘটনায়  উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের নিন্দা ও প্রতিবাদ

র‌্যাবের অভিযানে ৪টি দেশীয় অস্ত্র ও গোলাবারুদসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

  • আপডেট সময় : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ৪২৩ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি,

কক্সবাজার জেলার ঈদগাঁও থানাধীন ইসলামাবাদ এলাকায় র‌্যাব-১৫ এর অভিযানে ০৪ টি দেশীয় অস্ত্র ও গোলাবারুদসহ ০১ জন অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার করেছে।

১১/০৪/২০২২ তারিখ র‌্যাব-১৫ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় ব্যক্তি কক্সবাজার জেলার ঈদগাঁও থানাধীন ইসলামাবাদ ইউনিয়নের রাবার ড্রামের উত্তর পাশে নির্মাণাধীন নতুন রেললাইনের উপর সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকান্ড করার উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর চৌকস আভিযানিক দল আনুমানিক একই তারিখ আনুমানিক ২১.৩৫ ঘটিকায় উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে একজন ব্যক্তি পালানোর চেষ্টাকালে নুরুল কাদের (৫২), পিতা-মৃত আব্দুর রহমান, মাতা-মৃত সুফিয়া খাতুন, সাং-পশ্চিম টেকপাড়া, ০১ নং ওয়ার্ড, ইসলামাবাদ ইউপি, থানা-ঈদগাঁও, জেলা- কক্সবাজার’কে আটক করে। তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তির সাথে থাকা একটি প্লাস্টিকের বস্তা থেকে ০২ টি ওয়ানশুটার গান, ০২ টি থ্রিকোয়ার্টার গান, ০৬ রাউন্ড কার্তুজ ও ০২ টি ছুরি উদ্ধার করা হয়। ধৃত ব্যক্তি দীর্ঘদিন যাবত অবৈধ অস্ত্র নিয়ে এলাকার লোকজনকে ভয় ভীতি প্রদর্শনসহ বিভিন্ন প্রকার অপরাধমূলক কর্মকান্ড করে আসছে মর্মে জানা যায়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার ঈদগাঁও থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off