
ফুল
সন্তোষ কুমার শীল
ভোরের বাগানে কতো ফুল ফোটে
গন্ধ নেয় যে অলি
সকাল বেলা ফুল হয়ে যায়
রাতে ছিল যারা কলি।
হরেক রকম লাল নীল ফুলে
মধুময় কতো মধু
দেবতার পায়ে দেবে বলে ফুল
তুলে নেয় গাঁয়ের বধূ।
চিরকাল ফুল ফোটে যেন প্রভু
মাতাল করা সৌরভে
অপরূপ সাজে সাজবো সবাই
আনন্দময় গৌরবে।
copy off
Leave a Reply