1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে অপহরণ ও মানব পাচারের অভিযোগ শহীদ উল্লাহ মাঝি ও মনছুর আলমের বিরুদ্ধে, আতঙ্কে এলাকাবাসী সীমান্তে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই পাচারকারীকে গ্রেফতার করলো বিজিবি টেকনাফে ১০ হাজার নেতাকর্মীর ছাত্রদলের শোভাযাত্রা! মাদক নির্মূলের ঘোষণা  এআই দিয়ে অস্ত্রের ভুয়া ছবি বানিয়ে অপপ্রচারের দাবি রোহিঙ্গা ক্যাম্পের আলমের আলম ডাকাত গ্রেফতার না হওয়া পর্যন্ত অপহরণ-মানব পাচার-খুন বন্ধ হবে না: সচেতন রোহিঙ্গা ও এলাকাবাসী প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ এবং রাজনৈতিক ষড়যন্ত্রের বিষয়ে আজিম উল্লাহ স্পষ্টীকরণ নির্বাচনের আগে রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যা অপপ্রচারের অভিযোগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ টেকনাফে হেফজ বিভাগের দুই শিক্ষার্থী নিখোঁজ, স্বজনদের আকুতি, সন্ধ্যান চাই পরিবার প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও ব্যাখ্যা প্রদান টেকনাফে অস্ত্রের মুখে ১১ বছরের মাদ্রাসাছাত্রকে অপহরণ, সন্তানকে ফিরে পেতে মায়ের আহাজারি

টেকনাফে গরুর মাংসের কেজি ৯০০ !

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ৩৫৫ বার পড়া হয়েছে

 

জেলা প্রতিনিধি, ঢাকা পোস্ট

কক্সবাজারের টেকনাফে প্রতি কেজি গরুর মাংস ৯০০ টাকা করে বিক্রির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) টেকনাফ পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাংসের বাজারে এ চিত্র দেখা গেছে।

জানা গেছে, অন্যান্য দিন গরুর মাংস ৬০০ থেকে ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হলেও শবে কদরের জন্য আজ সেই মাংস বিক্রি হচ্ছে ৮০০-৯০০ টাকায়। মাংস কেনার সামর্থ্য না থাকায় অনেকে দাম শুনে বাসায় ফিরে গেছেন।

সাধারণ মানুষের অভিযোগ, উপজেলা প্রশাসনের উদাসীনতায় ব্যবসায়ীরা এত বেশি দামে মাংস বিক্রি করার সুযোগ পেয়েছে। টেকনাফে মাংসের বাজারে ভোক্তা অধিকার বা উপজেলা নির্বাহী কর্মকর্তা সঠিকভাবে মনিটরিং করছে না।

হ্নীলায় রশিদের মাংসের দোকানে দাঁড়ানো কয়েকজন ব্যক্তি জানান, সকাল থেকে চড়া দামে মাংস বিক্রি হচ্ছে। মাংসের বাজারে কারও নজরদারি নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়সার খসরুর মুঠোফোনে বেশি দামে মাংস বিক্রির কথা জানতে চাইলে বলেন, এসিল্যান্ড স্যার মনিটরিং করছে। হ্নীলা এলাকার কথা বললে ঠিক আছে বলে তিনি ফোন কেটে দেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off