1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা 

টেকনাফের শিশু আলো হত্যা : ৬ জনের মৃত্যুদন্ড,খালাস -২ ||টেকনাফ ৭১

  • আপডেট সময় : বুধবার, ১১ মে, ২০২২
  • ৫৯৯ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ,

কক্সবাজারের টেকনাফের বহুল আলোচিত শিশু আলো হত্যার সাড়ে ১০ বছর পর মামলার রায় ঘোষণা করেছে আদালত। এতে ৬ আসামীকে মৃত্যুদন্ড ও দুইজনকে খালাস দেয়া হয়।

বুধবার (১১ মে) বিকেল সাড়ে ৫ টায় কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাঈল এ রায় ঘোষণা করেন।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিটর (পিপি) ফরিদুল আলম রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।
দন্ডপ্রাপ্তরা হলেন- ইসহাক কালু, কুমিল্লার ইয়াকুব, নওগাঁর সুমন, ঠাকুরগাঁওর ইয়াছিন, নজরুল ও মায়ানমারের সৈয়দুল আমিন প্রকাশ লাম্বাইয়া। এছাড়া খালাস পেয়েছেন দিদার মিয়া ও মুহিবুল্লাহ। রায় ঘোষণার সময় তিন আসামী আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বাদি ও শিশু আলোর বাবা মো. আবদুল্লাহ জানান, এ রায়ে আমি সন্তুষ্ট। তবে যাদের খালাস প্রদান করা হয়েছে রায়ের কপি হাতে পাবার পর পরবর্তী ব্যবস্থা নিবো।
মামলার বাদিপক্ষের আইনজীবি এডভোকেট আমিন উদ্দিন জানান, এ রায়ে আমরা সন্তুষ্ট না। ঘটনার আসল নায়ক মুহিব্বুল্লাহ ও দিদারের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।
প্রসঙ্গত : ২০১১ সালের ৭ সেপ্টেম্বর নিজ বাড়ীর কর্মচারী জবাই করে হত্যা করে ছিল এই শিশু আলি উল্লাহ আলো’কে। আলো টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকার বাসিন্দা ও কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোঃ আবদুল্লাহর ছেলে। ওই সময় আলো টেকনাফ বিজিবি স্কুলের ১ম শ্রেনীর ছাত্র ছিল।

মামলার দীর্ঘ প্রক্রিয়া শেষে বুধবার রায়টি ঘোষণার দিন ধার্য্য ছিল। যেখানে অভিযোগপত্রে ৮ জনকে অভিযুক্ত করা হয়েছে। এই মামলায় আদালতে ১৯ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন। মামলায় অভিযুক্তদের মধ্যে ৩ জন কারাগারে থাকলেও ৫ জন পালাতক ছিল।###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off