1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
খালা বেলি ও খালু এরাশাদের ইয়াবা পাচার করছিল কলেজ ছাত্রী শরিফা! ভুয়া পারিবারিক পরিচয়ে টেকনাফে রোহিঙ্গাদের এনআইডি তৈরি, নথিতে স্বামী-স্ত্রী ‘ভাই-বোন’, মায়ের জন্মের আগেই ছেলের জন্ম! অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩ আইফোনের জন্য’ শিশু অপ্রতিমকে হত্যা দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি হলেন জসিম উদ্দিন টিপু ওবায়দুল কাদের- আরাফাতসহ ৭ জনের মৃ’ত্যু’দ’ণ্ড টেকনাফে জাম্বুরা পাড়া নিয়ে ঝগড়া, ছেলের হাতে বাবা খু’ন! ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া? তরুণ নেতৃত্বের প্রত্যয়ে আলোচনায় মোহাম্মদ ইসমাইল নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু! টেকনাফে ভাই-বোন নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগ : 01811-621422

টেকনাফে মেরিনসিটিসহ ৩ প্যাথলজিকে অর্থদণ্ড ও অপর ৩টি সীলগালা

  • আপডেট সময় : সোমবার, ৩০ মে, ২০২২
  • ২৯৬ বার পড়া হয়েছে

খাঁন মাহমুদ আইউব, বিশেষ প্রতিনিধি।

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে অনিয়ম- অসঙ্গতির কারনে একটি হসপিটালসহ দু’টি ডায়াগনেস্টিক সেন্টারকে দেড় লক্ষ টাকা জরিমানা এবং দুটি ল্যাবসহ একটি ভূয়া পল্লী চিকিৎসক কোর্স প্র‍তিষ্টানকে সীলগালা করে দিয়েছে ভ্রাম্যমান আদালত।

রোববার (৩০ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরীর নেতৃত্বে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন ও পৌর শহরে এই যৌত অভিযান পরিচালনা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীল।

তিনি জানান, টেকনাফ পৌর শহরের হাসপাতাল গেইটে নাফ মেরিন সিটি হসপিটাল ও নাফ সীমান্ত প্যাথলজি এবং হ্নীলা ইউনিয়নের মৌছনী সীমান্ত ল্যাবকে অব্যবস্থাপনা ও লোকবল সংকটের দ্বায়ে প্রতিটিকে ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও মেরিন সিটি হসপিটালকে অনুমোদন সংক্রান্ত কাগজ পত্র ও লোকবল সংকট নিরসনে ২ মাসের সময় বেঁধে দেয়া হয়েছে।

অপরদিকে, টেকনাফ হাসপাতাল গেইটে নাফ ভিউ প্যাথলজি ও অনুমোদন বিহীন নাম সর্বস্ব একটি এলএমএফ কোর্স প্রতিষ্টানসহ হ্নীলা ইউনিয়নের হ্লেদা হেলথ কেয়ার ডায়াগনেস্টিক সেন্টার নামের অনুমোদন বিহীন তিনটি প্রতিষ্টানকে সীলগালা করে দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরী জানান- সময় সল্পতা ও লোকবল সংকটের কারনে আদালতের বেঁধে দেয়া সময়ের মধ্যে অভিযান শেষ করা যাচ্ছেনা। স্বাস্থ্য সেবার নামে ধান্ধাবাজি বন্ধ করতে এই অভিযান চলমান থাকবে।

অভিযানে টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল, মেডিকেল অফিসার ডা. প্রণয় রুদ্র, ইউএনও’র প্রধান সহকারী কাজল কান্তি দাশ, স্যানেটারী ইন্সপেক্টর সোহরাব হোসেন ও টেকনাফ থানা পুলিশের একটি টিম উপিস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off