1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে। 

সারা দেশের ন্যায় টেকনাফেও শুরু হচ্ছে ষষ্ঠ ‘জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম ২০২২

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ৩০৩ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক, টেকনাফ

সারা দেশের ন্যায় টেকনাফেও আগামীকাল বুধবার (১৫) থেকে শুরু হচ্ছে ষষ্ঠ ‘জনশুমারি ও গৃহগণনা-২০২২’ কার্যক্রম। সপ্তাহব্যাপী আগামী ২১ জুন শেষ হবে। এ কার্যক্রম বাস্তবায়ন করছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

জনশুমারি ও গৃহগণনা অধিকতর ফলপ্রসূ ও সফল
জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৭৪ সালে প্রথম আদমশুমারি ও গৃহগণনা পরিচালিত হয়। এরই ধারাবাহিকতায় ১০ বছর পরপর ১৯৮১, ১৯৯১, ২০০১ এবং ২০১১ সালে যথাক্রমে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম আদমশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয়। এই জনশুমারি ও গৃহগণনার মূল উদ্দেশ্য হচ্ছে,জনসংখ্যা ও দেশের বাসগৃহের সংখ্যা নিরূপণ এবং দেশের সার্বিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ। সহজ ও সুনির্দিষ্টভাবে শুমারির গণনা এলাকা চিহ্নিতকরণ এবং কোনো খানা গণনা থেকে বাদ না পড়া বা একাধিকবার গণনা না হওয়ার বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম (জিআইএস) ও জিও কোড সমন্বয় করে ডিজিটাল ম্যাপ তৈরি করা হয়েছে।

এ বিষয়ে পরিসংখ্যান ব্যুরো জানায়, এ জন্য নির্দিষ্ট হটলাইনের ব্যবস্থা রাখা হয়েছে। যে কেউ চাইলে সেখানে অভিযোগ দিতে পারবে। এছাড়া তথ্য যাচাই কীভাবে করা হবে এমন প্রশ্নে জানানো হয়। তথ্য পুরোপুরি যাচাই করার সুযোগ কম। কারণ এটি একটি পরিসংখ্যান। তবে আশা করছি সবাই এ ব্যাপারে সহযোগিতা করবে।

ডাটা কালেক্টর নিয়োগ সম্পর্কে জানানো হয়, প্রত্যেক উপজেলায় লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে স্থানীয়দের নিয়োগ দেওয়া হয়েছে। যেন সহজে সবাই ঘরে ঘরে গিয়ে তথ্য সংগ্রহ করতে পারেন।

এবিষয়ে টেকনাফ উপজেলা জনশুমারির সমন্বয়কারী নুরুল আবছার বলেন, সারা দেশের ন্যায় টেকনাফ উপজেলাও জনশুমারির কার্যক্রম শুরু হয়েছে। উপজেলায় মোট-৬২১ জন গননাকারী ও ১০৭ জন সুপার ভাইজারকে ৪দিন করে দুই ধাপে প্রশিক্ষণ প্রদানের পর তাদের স্ব-স্ব এলাকায় মাঠ পর্যায়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। তিনি আরো জানান, আজ রাত ১২ টার পর থেকে ভাসমান গননা কার্যক্রমের জন্য পৌরসভা ও ৬টি ইউপি সহ একযুগে সকাল পর্যন্ত গননা করবে। এতে আমরা সকলের সহযোগিতা কামনা করছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off