1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
খালা বেলি ও খালু এরাশাদের ইয়াবা পাচার করছিল কলেজ ছাত্রী শরিফা! ভুয়া পারিবারিক পরিচয়ে টেকনাফে রোহিঙ্গাদের এনআইডি তৈরি, নথিতে স্বামী-স্ত্রী ‘ভাই-বোন’, মায়ের জন্মের আগেই ছেলের জন্ম! অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩ আইফোনের জন্য’ শিশু অপ্রতিমকে হত্যা দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি হলেন জসিম উদ্দিন টিপু ওবায়দুল কাদের- আরাফাতসহ ৭ জনের মৃ’ত্যু’দ’ণ্ড টেকনাফে জাম্বুরা পাড়া নিয়ে ঝগড়া, ছেলের হাতে বাবা খু’ন! ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া? তরুণ নেতৃত্বের প্রত্যয়ে আলোচনায় মোহাম্মদ ইসমাইল নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু! টেকনাফে ভাই-বোন নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগ : 01811-621422

টেকনাফে সন্ত্রাসীর ধাঁড়ালো দায়ের কোপে এক বৃদ্ধা গুরুত্বর আহত ||Teknaf 71

  • আপডেট সময় : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ৩১২ বার পড়া হয়েছে

 

জিয়াবুল হক, টেকনাফ

টেকনাফের সাবরাং ইউনিয়নের উত্তর নয়া পাড়া এলাকায় সন্ত্রাসীর ধাঁড়ালো দায়ের কোপে এক বৃদ্ধা গুরুত্বর জখম হয়েছে। এই ঘটনায় আহতের ছেলে বাদি হয়ে ২২ জুন বুধবার টেকনাফ মডেল থানায় এজাহার দায়ের করেছে৷

এজাহার সুত্রে জানা যায়, ২২ জুন বুধবার সকাল ১০ টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের সিকদার পাড়া এলাকার মৃত দুদু মিয়ার ছেলে আব্দুল হক এর নেতৃত্বে এক দল সন্ত্রাসীদের ধাঁড়ালো দায়ের কোপে একই ইউনিয়নের উত্তর নয়া পাড়া এলাকার মৃত মতিউর রহমান বৃদ্ধা আবদুল গফুর (৫৫) কে গুরুত্বর জখম করেছে। এসময় স্থানীয় লোকজন আহত বৃদ্ধাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভর্তি দেন। গত ১৫ দিন আগে বৃদ্ধা আবদুল গফুর সন্ত্রাসী আব্দুল হক কে ৫০ হাজার টাকার পান বিক্রি করেন। সেই পান বিক্রির টাকার জন্য প্রতিনিয়ত আব্দুল হকের বাড়িতে আসা- যাওয়া করতে থাকে৷ সেই ধারাবাহিকতায় সবরাং ইউনিয়নের সিকদার পাড়া বাজারে পানের বাকি টাকা চাইতে গেলে আবদুল হক ক্ষীপ্ত হয়ে হাতে থাকা ধাঁড়ালো রাম দা দিয়ে হত্যার উদ্দেশ্যে বাম হাতে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে৷ বৃদ্ধার হাতে থাকা নগদ ৫০ হাজার টাকা জোর পূর্বক কেড়ে নিয়ে চলে যায়। পরে আহত বৃদ্ধাকে স্থানীয়রা উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে ভর্তি দেন। এই ঘটনার বিষয়ে আহতের ছেলে আক্তার হোছন বাদি হয়ে টেকনাফ মডেল থানায় এজাহার দায়ের করিলে সন্ত্রাসী আব্দুল হক বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি- দুমকি দিয়ে আসছে বলে বাদির অভিযোগ। এদিকে এজাহার পেয়ে ঘটনাস্থলে টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শন করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off