1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
খালা বেলি ও খালু এরাশাদের ইয়াবা পাচার করছিল কলেজ ছাত্রী শরিফা! ভুয়া পারিবারিক পরিচয়ে টেকনাফে রোহিঙ্গাদের এনআইডি তৈরি, নথিতে স্বামী-স্ত্রী ‘ভাই-বোন’, মায়ের জন্মের আগেই ছেলের জন্ম! অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩ আইফোনের জন্য’ শিশু অপ্রতিমকে হত্যা দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি হলেন জসিম উদ্দিন টিপু ওবায়দুল কাদের- আরাফাতসহ ৭ জনের মৃ’ত্যু’দ’ণ্ড টেকনাফে জাম্বুরা পাড়া নিয়ে ঝগড়া, ছেলের হাতে বাবা খু’ন! ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া? তরুণ নেতৃত্বের প্রত্যয়ে আলোচনায় মোহাম্মদ ইসমাইল নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু! টেকনাফে ভাই-বোন নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগ : 01811-621422

ইঞ্জিনের ভিতর পাচারকালে ২০ হাজার ইয়াবাসহ টেকনাফের যুবক আটক |Teknaf 71

  • আপডেট সময় : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ২৯৬ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানি, বিশেষ প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফ থেকে প্রাইভেট কারে অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাইফুল আলম এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি বিশেষ টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (২৭ জুন) দুপুর এক ঘটিকার সময় কক্সবাজার কলাতলী সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে চেকপোস্ট পরিচালনা করে ঢাকা মেট্রো ল-১২-০০৮৬ নাম্বারের প্রাইভেট কার তল্লাশি করে।
এসময় প্রাইভেট কারের চালক টেকনাফ সদরের গোদার বিল এলাকার বাসিন্দা মৃত অলি উল্লাহ এর ছেলে করিম উল্লাহ প্রকাশ পিআরো (৩২) কে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
প্রথমে সে অস্বীকার করে। পরে আটককৃত করিম সহ প্রাইভেট কার কলাতলি সেভেন স্টার ওয়ার্কসপে এনে মেকানিকের সহায়তায় গাড়ীর বিভিন্ন অংশ খুলে পুঙ্খানুপুঙ্খ তল্লাশির এক পর্যায়ে ইঞ্জিনের নীচে বিশেষ কায়দায় লুকানো দশ টি কালো টেপ দ্বারা মুড়ানো প্যাকেটে বিশ হাজার পিচ ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬০ লক্ষ টাকা। এসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারও জব্দ করা হয়। এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
কক্সবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেরিন ড্রাইভ চেকপোস্টে একটি প্রাইভেট কার আটক করে তল্লাশি করি।
প্রথমে আটককৃত চালক অস্বীকার করলেও স্থানীয় ওয়ার্কসপে চার ঘন্টা তল্লাশি করে ইঞ্জিনের নীচে বিশেষ কায়দায় রাখা অবস্থায় ইয়াবার সন্ধান পাওয়া যায়। পরে উপস্থিত লোকজনের সামনে বিশ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ীরা মাদক পাচারের নতুন নতুন কৌশল অবলম্বন করলেও আমাদের চোখ ফাঁকি দেয়া কঠিন বলে যোগ করেন তিনি।

উল্লেখ যে, আটক করিম উল্লাকে রিমান্ডে এনে জিজ্ঞাসা করা হলে এই সিন্ডিকেট এর গডফাদারদের নাম বেড়িয়ে আসবে পাশাপাশি অনেক জানা অজানা ইয়াবা ব্যবসার খলনায়ক এর কুকীর্তি। সিন্ডিকেট এর ব্যাপারে তদন্ত করে দ্রুত আটক করা আইন আওতায় আনা রোজ দবি জানিয়েছেন। 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off