1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা  কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে

টেকনাফ পৌর আওয়ামী লীগের কাউন্সিল সম্পন্ন সভাপতি বদি,সম্পাদক বাহাদুর

  • আপডেট সময় : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৪৯০ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ টেকনাফ 

বাংলাদেশ আওয়ামী লীগ টেকনাফ পৌর শাখার ত্রি- বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে। রবিবার (২৩ জুলাই) দুপুরে টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীতের মাধ্যমে উক্ত ত্রি – বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। টেকনাফ পৌর আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর এর সঞ্চালনায় সম্মেলন ও উদ্বোধন করেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাস্টার জাহেদ হুসাইন।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , উখিয়া- টেকনাফ আওয়ামী লীগের সাংগঠনিক টিমের প্রধান রাজ মোহাম্মদ শাহ আলম চৌধুরী, কক্সবাজার জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ রনজিদ দাশ, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এইচ এম ইউনুছ বাঙালী, জেলা সদস্য ও সাবেক সংসদ সদস্য (উখিয়া- টেকনাফ) আব্দুর রহমান বদি, মোহাম্মদ শফিক মিয়া, বশিদ আহাম্মদ, বদরুল হাসান মিলক্লি, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম সিকদা, মাহাবুব মুর্শেদ, পৌর আওয়ামী লীগের সাইফুদ্দিন খালেদ, টেকনাফ উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সরওয়ার আলম, কৃষক লীগের সাধারণ সম্পাদক আমান উল্লাহ, পৌর কৃষক লীগের সভাপতি ছৈয়দ আলম সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র মুজিবুর রহমানের বলেন, কক্সবাজারের টেকনাফে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা সাধারণ জনগণের কাছে পৌঁছে দিতে হবে। তিনি আরো বলেন, সফল রাষ্ট্র নায়ক শেখ হাসিনা সরকারের আমলে টেকনাফর প্রতিটি শিক্ষাঙ্গনে নতুন নতুন ভবন, গ্রাম পর্যায়ে চারিদিকে কার্পেটিং রাস্তা , সীমান্ত সড়কের মাধ্যমে বেড়িবাঁধ নির্মণ, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা, মডেল মসজিদ নির্মাণ,আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে পর্যটকদের জন্য সাবরাং ট্যুরিজম পার্ক ও নাফ ট্যুরিজম পার্ক নির্মাণ ও দৃষ্টিনন্দন মেরিন ড্রাইভ সড়ক সহ অভূতপূর্ণ উন্নয়ন করেছেন টেকনাফে । তাই আগামী দিনে তাকে নৌকা মার্কায় বিপুল ভাবে ভোট দিয়ে আবারো প্রধানমন্ত্রী করতে হবে।

পরে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় আব্দুর রহমান বদি কে টেকনাফ পৌর সভা আওয়ামী লীগের সভাপতি ও মোহাম্মদ আলম বাহাদুর কে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন মেয়র মুজিবুর রহমান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off