1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে। 

কেওড়া গাছের গোঁড়ায় পলিথিনে মোড়ানো ৩০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ৯৯৬ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানি,টেকনাফ 

কক্সবাজারের টেকনাফে ৩০ হাজার পিস ইয়াবা বড়িসহ এক মাদক কারবারি কে আটক করেছে বিজিবি। আটক যুবকের নাম মোঃ আব্দুল্লাহ (৩০)। সেই উপজেলার সাবরাং ইউপির নয়া পাড়া এলাকার আবুল কাশেমের ছেলে। তার কাছ থেকে উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৯০ লাখ টাকা বলেও জানায় বিজিবি।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, উপজেলার সাবরাং ইউপির নয়া পাড়া এলাকায় মাদক ব্যবসায়ী আব্দুল্লাহ গেল (৩০ অক্টোবর) ইয়াবার একটি বড় চালান মায়ানমার হতে পাচার করে। তখন থেকে ওই মাদক কারবারি দিকে বিজিবির গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে গণমাধ্যমে পাঠানো এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন
টেকনাফ (২ বিজিবি) ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

তিনি জানান, উক্ত মাদক কারবারী মায়ানমার হতে ইয়াবা ট্যাবলেট পাচারের উদ্দেশ্যে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ সাবরাং বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় লুকায়িত রেখেছে। উক্ত সংবাদের ভিত্তিতে (১৫ নভেম্বর) ভোর সাড়ে চারটার দিকে সাবরাং বিওপি’র সীমান্ত সুরক্ষা টহলদল বিআরএম-৫ হতে আনুমানিক ১০০ দক্ষিণ-পূর্ব কোণে এবং ৪নং পোষ্ট হতে ৩০০ গজ উত্তরে বেড়ী বাঁধ সংলগ্ন লবণ মাঠ হতে উক্ত সন্দেহভাজন ইয়াবা কারবারী মোঃ আব্দুল্লাহ’কে আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বেড়ী বাঁধ সংলগ্ন কেওড়া বাগানে একটি গাছের গোঁড়ায় বিশেষভাবে লুকায়িত অবস্থায় কালো পলিথিনে মোড়ানো ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আইনি কার্যক্রম শেষে জব্দ মাদক ও আটক যুবককে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off