1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোঃ জুনায়েদ এর নামে হ্নীলা মৌলভীবাজারে মানব বন্ধনের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ব্যাখ্যা দিলেন – জুনায়েদ  শিক্ষা বিস্তারের হ্নীলা একাডেমির ভূমিকা প্রশংসনীয় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্টানে বক্তারা  রেমিটেন্স যোদ্ধা কে মানব পাচার কারি সাজিয়ে মিথ্যা সংবাদ ও অপপ্রচারের প্রতিবাদ এবং ব্যাখ্যা  আবছারের নামে বিভিন্ন ভাবে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা,  প্রতিবাদ ও ব্যাখ্যা ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফরিদুল আলম র‍্যাবের হাতে গ্রে’প্তা’র  হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কক্সবাজার সদর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আরিফুল্লাহ নূরী, সম্পাদক এন আলম সিকদার

  • আপডেট সময় : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ৩৬৪ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজার জেলার সর্বপ্রথম প্রতিষ্ঠিত সদর উপজেলা প্রেসক্লাবের ২য় মেয়াদে নির্বাচন সম্পন্ন হয়েছে। ১৪ জানুয়ারি শনিবার বিকাল ৪ টায় শহরের একটি অভিজাত হোটেলে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

এসময় সাংবাদিক ফরিদ মিয়া ২০২৩ সালের জন্য পুণরায় প্রেসক্লাবের সভাপতি হিসেবে সাংবাদিক আরিফুল্লাহ নূরীর নাম প্রস্তাব করলে উপস্থিত সকল সদস্যবৃন্দ উচ্চ আওয়াজে সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি হিসেবে আরিফুল্লাহ নূরীকে নির্বাচিত করেন। একইভাবে সাংবাদিক নুরুল আলম সিকদারকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করেন সদস্যবৃন্দ।

পরবর্তীতে সভাপতি আরিফুল্লাহ নূরী পূর্ণাঙ্গ কমিটির বিভিন্ন পদে সর্বসম্মতিক্রমে সদস্যদের নির্বাচিত করেন। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি ফরিদ মিয়া, সহ-সভাপতি জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম কায়ছার, যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শাইখ আহমদ, সাংগঠনিক সম্পাদক রাশেদুল আলম, অর্থ সম্পাদক জাফরুল ইসলাম রানা, দপ্তর সম্পাদক মোস্তফা জামান চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক মুজিবুল হক, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আবছার কামাল, সমাজসেবা বিষয়ক সম্পাদক মোঃ সায়েদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রায়হান খান রাহাত, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ নোমান, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, গণযোগাযোগ বিষয়ক সম্পাদক ইয়াছিন আরাফাত, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ হোসেন সুমন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফয়সাল মাহমুদ ও কার্যকরী সদস্য মইন উদ্দিন।

উল্লেখ্য, কক্সবাজার জেলার সর্বপ্রথম প্রতিষ্ঠিত পেশাদার সাংবাদিকগণের সমন্বয়ে গঠিত সংগঠন সদর উপজেলা প্রেসক্লাব ২০২১ সালের ১৪ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। পেশাকে সমুন্নত রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উন্নয়নমূলক কার্যক্রম প্রচার প্রসারে নিরলসভাবে কাজ করছে সংগঠনটি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!