1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
খালা বেলি ও খালু এরাশাদের ইয়াবা পাচার করছিল কলেজ ছাত্রী শরিফা! ভুয়া পারিবারিক পরিচয়ে টেকনাফে রোহিঙ্গাদের এনআইডি তৈরি, নথিতে স্বামী-স্ত্রী ‘ভাই-বোন’, মায়ের জন্মের আগেই ছেলের জন্ম! অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩ আইফোনের জন্য’ শিশু অপ্রতিমকে হত্যা দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি হলেন জসিম উদ্দিন টিপু ওবায়দুল কাদের- আরাফাতসহ ৭ জনের মৃ’ত্যু’দ’ণ্ড টেকনাফে জাম্বুরা পাড়া নিয়ে ঝগড়া, ছেলের হাতে বাবা খু’ন! ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া? তরুণ নেতৃত্বের প্রত্যয়ে আলোচনায় মোহাম্মদ ইসমাইল নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু! টেকনাফে ভাই-বোন নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগ : 01811-621422

ইয়াবা ব্যবসায়ী কর্তৃক সাংবাদিক নুরুল আলম সিকদারকে হত্যার হুমকি: থানায় জিডি

  • আপডেট সময় : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ৩২০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার।

কক্সবাজার সদর উপজেলা প্রেসক্লাবের পর পর দুইবার নির্বাচিত সাধারণ সম্পাদক জাতীয় দৈনিক নবচেতনার কক্সবাজার জেলা প্রতিনিধি নুরুল আলম সিকদারকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এঘটনায় নুরুল আলম সিকদার বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি জিডি লিপিবদ্ধ করেন।

জিডিতে তিনি উল্লেখ করেন, টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের পূর্ব সাতঘরিয়া পাড়া নামক স্থানে আমার পৈতৃক সম্পত্তি প্রায় ৪০ বছর যাবৎ পৈতৃক সূত্রে মালিক হয়ে ভোগ দখল করে আসছি। গত ১৭ জানুয়ারি দুপুর আনুমানিক ২ ঘটিকায় একই ইউনিয়নের মহেশখালীয়া পাড়া এলাকার মৃত রোশন আলীর পুত্র মোঃ মোজাহের মিয়া (৪৮) ও পূর্ব সাতঘরিয়া পাড়া এলাকার মোঃ সেকান্দারের পুত্র রাশেদুল ইসলাম (২৭) ঘটনাস্থলে পূর্ব শত্রুতার জের ধরে প্রাণ নাশের হুমকি দেয়।

খোঁজ নিয়ে জানা যায়, সাংবাদিক নুরুল আলম সিকদারের পৈতৃক সম্পত্তি জবর দখল করে একটি চক্র দীর্ঘদিন ধরে হয়রানি করে আসছে। হুমকি দাতা রাশেদুল ইসলামের বিরুদ্ধে মাদক আইনে বেশ কয়েকটি মামলা রয়েছে। হুমকি দাতা মোজাহের মিয়া ও রাশেদুল ইসলাম সম্পর্কে জামাই শশুর। দীর্ঘদিন ধরে এই চক্রটি জমি দখল ও ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে। এছাড়াও বিরোধীয় জমি নিয়ে কক্সবাজারের বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে। যাহার এম. আর মামলা নং – ৯৭/২০২৩, ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা অমান্য করে জমি দখলে নিতে মরিয়া এই ইয়াবা সিন্ডিকেট।

এদিকে, সাংবাদিক নুরুল আলম সিকদারকে প্রাকাশ্যে প্রাণ নাশের হুমকির কারণে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কক্সবাজারের সাংবাদিক মহল।

এক বিবৃতিতে সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফুল্লাহ নূরী বলেন, অবিলম্বে হুমকি দাতা ইয়াবা ব্যবসায়ীদের গ্রেফতার করতে হবে। দখলবাজ ও ইয়াবা ব্যবসায়ীদের আইনের আওতায় নিয়ে না আনলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি প্রদান করেন তিনি।

এঘটনায় টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনার সূত্রপাত হয়। সাংবাদিককে হত্যার হুমকির বিষয়ে অবগত হয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off