1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে। 

নাফ নদীতে বস্তার ভিতরে পিস্তল- বিদেশি মদসহ রোহিঙ্গা যুবক আটক 

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ৩৭৯ বার পড়া হয়েছে
মো. আরাফাত সানি, টেকনাফ
কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে মো. আয়ুব (২১) নামের একজন মিয়ানমারের সশস্ত্র মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে। এসময় তার হেফাজত থেকে ১১৪ ক্যান বিয়ার, দু’টি পিস্তল, দুই রাউন্ড গোলা ও ৩৮৫ প্যাকেট অবৈধ চা পাতা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে: বিএন আব্দুর রহমানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে টেকনাফ কোস্ট গার্ডদের স্টেশন কমান্ডার মো. মহিউদ্দিন জানান,
বৃহস্পতিবার ভোররাত চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নাফ নদীর কেকে খালের মোহনায় সন্দেহজনক একটি ডিঙি নৌকা দেখা যায়। কোস্ট গার্ড সদস্যরা নৌকাটিকে থামার সংকেত দেয়া হলে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে নৌকাটি খুব দ্রুত সময়ে পার্শ্ববর্তী হোছকার খাল সংলগ্ন প্যারাবনের মধ্যে প্রবেশ করে। পরে নৌকাটিকে ধাওয়া করে প্যারাবনের মধ্যে প্রবেশ করে। এক পর্যায়ে নৌকাতে থাকা কিছু সংখ্যক লোক নৌকাটি নিয়ে একদিকে চলে যায় এবং কিছু সংখ্যক লোক কয়েকটি প্লাস্টিকের বস্তা নিয়ে বরফ কলের দিকে পালাতে থাকে। এসময় কোস্ট গার্ড সদস্যরা লোকগুলোর পিছু নিয়ে বরফকলের দিকে ধাওয়া করতে থাকলে বরফ কলের এ সময় পুকুর পাড়ে ০৪ টি বস্তা ফেলে দিয়ে পালানোর সময় মোঃ আয়ুব (২১) নামের একজন মায়ানমার নাগরিককে আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে বস্তাগুলো তল্লাশি চালিয়ে ১১৪ ক্যান আন্দামান গোল্ড বিয়ার, ৩৮৫ প্যাকেট বার্মিজ চা পাতা এবং চা পাতার বস্তার মধ্যে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় দু’টি দেশীয় পিস্তল ও দুই রাউন্ড তাজা গোলা জব্দ করা হয়। আটককৃত যুবক মিয়ানমারের নাগরিক প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, টেকনাফের মুচনী রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে তার মা, বাবা ও আত্মীয় স্বজনরা বসবাস করায়, সে প্রতিনিয়ত বাংলাদেশ মিয়ানমারে যাতায়াত করে থাকে। জব্দকৃত দেশীয় পিস্তল, গোলা, বিয়ার এবং চা পাতা সহ আটককৃত ব্যাক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off