1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে। 

এইচএসসিতে সাফল্যের শীর্ষে টেকনাফের মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৫৯ বার পড়া হয়েছে

মো. আরাফাত সানি,টেকনাফ

এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে টেকনাফের অজ পাড়াগাঁয়ের মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজ। ২০২৩ সনের এইচএসসি পরীক্ষার ফলাফলে অবিস্মরণীয় সাফল্য অর্জন করে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠ। সাফল্য অর্জনের ধারাবাহিকতায় ১৯ জন জিপিএ-৫ সহ ৯৫.৩৫ ভাগ পাশ করার গৌরব অর্জন করেছে এই কলেজ।

জেলার বেসরকারী কলেজ সমুহের ফলাফল বিবেচনা করলে উক্ত কলেজের ফলাফল সবার উর্ধ্বে। এরই প্রেক্ষিতে বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাসের ঢল নেমেছে কলেজ ক্যাম্পাসে। এ উচ্ছ্বাসের ঢলে যোগ দিয়েছেন কলেজের প্রভাষকবৃন্দ, ট্রাস্টি, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

এরই পেক্ষিতে অত্র কলেজর ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ.ন.ম তৌহিদুল মাশেক তৌহিদ বলেন, শিক্ষকদের কঠোর শৃঙ্খলাবোধ, শ্রেণীকক্ষে নিয়মিত পাঠদান, রুটিন মাফিক পরীক্ষা, হোম ভিজিটসহ নিবিড় পরিচর্যার ধারাবাহিকতায় শিক্ষার্থীরা এ সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি আরো বলেন, সবচেয়ে বড় অবদান রেখেছেন প্রতিষ্ঠানটির মূল কর্ণধার ড. ফরিদ উদ্দিন আহমেদ, সাবেক ডিন, সমাজ বিজ্ঞান অনুষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তিনি সর্বদা নিবিড়ভাবে প্রতিষ্ঠানটিকে তদারকির পাশাপাশি উৎসাহ উদ্দীপনাসহ সঠিক দিক-নির্দেশনা প্রদান করেন। মানবিক বিভাগ থেকে জিপিএ -৫ পাওয়া আনোয়ার হোসেন নামের একজন শিক্ষার্থী বলেন, আমাদের কলেজের শিক্ষকদের আন্তরিক পাঠদান, নিয়মিত খোঁজখবর, শতভাগ শিক্ষার্থীকে কলেজে উপস্থিত নিশ্চিত করা, আমাদের মাঝে শৃঙ্খলা অব্যাহত রাখার মাধ্যমে সফলতার ধারা অক্ষুণ্ন রাখতে সক্ষম হয়েছেন।

মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজ ট্রাস্টের সদস্য মিনহাজ উদ্দিন আহমেদ বলেন, শিক্ষকদের পাঠদানে আন্তরিকতা, শিক্ষার্থীদের অধ্যাবসায় এবং অভিভাবকদের সহযোগিতায় এমন সাফল্য এসেছে। তিনি আরো বলেন অতীতেও যেভাবে আমাদের ট্রাস্টিদের সহযোগিতা ছিল ভবিষ্যতে ও তার ব্যাতিক্রম হবে না। সিনিয়র ট্রাস্টি অধ্যাপক জহির উদ্দিন বলেন, শিক্ষকদের ধারাবাহিক পরিশ্রম,পাঠ পরিকল্পনা ও ট্রাস্টিদের আন্তরিক প্রচেষ্টায় ফলাফল অক্ষু্ণ্ন রয়েছে। আরেকজন ট্রাস্টি ইব্রাহিম খলিল এ সাফল্যের জন্য সংম্লিষ্ট সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off