1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে। 

টেকনাফে বিজিবি’র পৃথক অভিযানে কোটি টাকার ইয়াবা,আইস, বিদেশি মদ জব্দ : আটক -১

  • আপডেট সময় : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫১৪ বার পড়া হয়েছে

মো. আরাফাত সানি, টেকনাফ।

কক্সবাজারের টেকনাফে পৃথক তিনটি অভিযানে প্রায় ৭ কোটি টাকার ক্রিস্টাল মেথ (আইস), মদ, বিয়ার ও ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর মধ্যে একটি অভিযানে ইয়াবাসহ মফিজুল ইসলাম (৩০) নামে এক যুবকে বিজিবি আটক করেছে। তবে অন্য দুইটি অভিযানে কাউকে আটক করতে পারেননি।

আটক যুবক উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পূর্ব মহেশখালীয়া পাড়ার মৃত বাচা মিয়ার ছেলে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাত ৮টা থেকে শুক্রবার ভোর ৪টা পর্যন্ত টেকনাফ উপজেলার হোয়াইক্যং, খারাংখালী ও সাবরাং ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ (২ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

বিজিবির দাবি, নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে এসব মাদকের চালান বাংলাদেশে পাচার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির পৃথক তিনটি দল সেখানে অভিযান চালায়। এসব অভিযানে ১ কেজি ১.২৫৮ গ্রাম আইস, ২১ হাজার ৯১০ ইয়াবা, ১৫০ বোতল মদ ও ৩৫০ ক্যান বিয়ার জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ছয় কোটি আটানব্বই লাখ দশ হাজার পাঁচশ টাকা।

শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার আরও জানান, জব্দ করা আইস ও ইয়াবা ব্যাটালিয়ন সদরে জমা রাখা হচ্ছে। পরবর্তী সময়ে সবার উপস্থিতিতে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হবে। আটক যুবককে থানা পুলিশে সোপর্দ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ সময় একটি একটি কাঠের নৌকাও জব্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off