1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে টেকনাফে বিজিবি-এসআরবির পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার টেকনাফে চাকরির প্রলোভনে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি- থানায় অভিযোগ টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা! ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন রোহিঙ্গা কামাল, জুবায়ের ও সাইফ আলীর নিয়ন্ত্রণে টেকনাফে ইয়াবা-মানব পাচার সাম্রাজ্য, নেপথ্যে আরসা ও আরকান আর্মি! টেকনাফে দুই স্কুলে তালা, বিপাকে শত শত শিক্ষার্থী : মামলার মুখে ৮ শিক্ষক নির্বাচনী প্রার্থীদের মাদক পরীক্ষা নিয়ে হাইকোর্টের রুল টেকনাফে মা’আরিফুসসুন্নাহ তাহফীজুল কোরআন মাদ্রাসায় খতমে সবিনা, হিফজ সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সীমান্তে অবৈধভাবে পাচারকালে ৩০ হাজার ডলারসহ একজন আটক

  • আপডেট সময় : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৪৯ বার পড়া হয়েছে

সংবাদদাতা, যশোর

বিজিবি’র যশোর ব্যাটালিয়নের অধীনস্থ আমড়াখালী চেকপোস্টে অভিযান চালিয়ে ৩০,০০০ ইউএস ডলারসহ ০১ জনকে আটক করা হয়েছে।

(১৯ ফেব্রুয়ারি) ২০২৩ তারিখ সন্ধ্যায় বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল আহমেদ হাসান জামিল এ তথ্য নিশ্চিত করে।

তিনি জানান – বিজিবিএমএস, জি এর নির্দেশনায় সুবেদার মোঃ আহাদ আলী এর নেতৃত্বে বেনাপোল বিওপির অধীনস্থ আমড়াখালী চেকপোষ্টে একটি নিয়মিত তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে আমড়াখালী চেকপোষ্টের সামনে কলকাতা হতে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশিকালে একজন যাত্রীকে সন্দেহ হওয়ায় তাকে তল্লাশি করে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় তার পায়ের জুতার মধ্যে ৩০,০০০ ইউএস ডলারসহ তাকে আটক করা হয়। আটককৃত ডলারের বর্তমানমূল্য ৩৩,০০,০০০/- (তেত্রিশ লক্ষ) টাকা। পরবর্তীতে তার ব্যাগ তল্লাশি করে ভারতীয় ০১টি আই ফোনসহ ০২ টি মোবাইল জব্দ করা হয়। আটককৃত ব্যক্তির নাম- মোঃ তোফাজ্জল হোসেন (৫২), জেলা-মুন্সিগঞ্জ। আটককৃত মোবাইল ও ইউএস ডলারসহ সর্বমোট সিজার মূল্য ৩৩,৪০,০০০/- (তেত্রিশ লক্ষ চল্লিশ হাজার) টাকা।

আটককৃত মোবাইল ও ইউএস ডলারসহ আসামীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off