1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে।  হোয়াইক্যং ঝিমংখালী হাসান বিন আলী (রাঃ) জামে মসজিদ ও হেফজখানার নতুন পরিচালনা কমিটি ঘোষণা  মিয়ানমারের অভ্যান্তরে ভয়াবহ বিস্ফোরণের বিকটশব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত আতস্কে স্থানীয়রা  সাজা থেকে বাঁচতে পলাতক থেকেও লাভ হয়নি অবশেষে র‍্যাব-১৫’র জালে!  র‍্যাব ১৫ ও পুলিশের যৌথ অভিযানে ৪জন তরুণ টেকনাফের গহীন পাহাড় থেকে উদ্ধার  হ্নীলা উলুচামরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কমিটি ঘোষণা  রংগীখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসায় আলিম পরিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান সম্পন্ন  হ্নীলা উত্তর শাখা সাংগঠনিক ৫নং ওয়ার্ডের আহবায়ক কমিটির কৃতজ্ঞতা প্রকাশ 

যথাযোগ্য মর্যাদায় টেকনাফে আন্তর্জাতিক মাতৃভাষা ও জতীয় দিবস পালিত

  • আপডেট সময় : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩২১ বার পড়া হয়েছে

মো. আরাফাত সানি,টেকনাফ

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ২১শে ফেব্রুয়ারি সকাল ১০টায় উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়েছে। টেকনাফ উপজেলা উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহি অফিসার মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান নুরুল আলম।

উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুল আবছারের পরিচালনায় অনুষ্ঠানে মহান ২১ শে ফেব্রুয়ারি গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোঃ এরফানুল হক চৌধুরী, বীর মুক্তিযুদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জহীর হোসেন এম এ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা ইসলামিক ফাউন্ডেশন সুপারভাইজার জাহাঙ্গীর আলম ও সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী। এর আগে কবিতা আবৃত্তি করেন, সরকারি কলেজের সহকারী অধ্যাপক সন্তোষ কুমার শীল ও এনজিও প্রতিনিধি পিএল মুর্শেদী। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সভাপতি উপজেলা নির্বাহি অফিসার সমাপনী বক্তব্যে মহান ২১শে ফেব্রুয়ারির গুরুত্ব ও তাৎপর্য এবং আমাদের করনীয় বিষয়ে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এর গুরুত্ব তুলে ধরার আহ্বান জানান।পরে মোনাজাত পরিচালনা করেন, মাওঃ নেজাম উদদীন।

উল্লেখ্য ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে টেকনাফ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মহন ২১ শে ফেব্রুয়ারি শুভ সূচনা হয়।টেকনাফ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সভায় শহীদ মিনারে উপজেলা প্রশাসন,টেকনাফ পৌরসভা, উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামী লীগ,উপজেলা ইসলামিক ফাউন্ডেশন, উপজেলা বিএনপি, উপজেলা কৃষক লীগ,উপজেলা যুবলীগ, মৎস্যজীবী লীগ,টেকনাফ মডেল থানা, মাদকদ্রব্য অধিদপ্তর,টেকনাফ প্রেসক্লাব, টেকনাফ ক্রাইম রিপোর্টার সোসাইটি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, এপিবিএন ১৬,সহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান পৃথকভাবে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

দুপুরে টেকনাফ উপজেলা ইসলামিক ফাউন্ডেশন কতৃক আয়োজিত ভাষা শহীদদের স্মরণে মহান ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা ইসলামীক ফাউন্ডেশনের সুপারভাইজার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রদান ও বিশেষ অতিথি হিসাবে দিনটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জহির হোসেন এম এ, সাংবাদিক মোঃ আশেক উল্লাহ ফারুকী ও ইসলামিক ফাউন্ডেশন শিক্ষা মাওঃ উসমান গনি। উপজেলা ইসলামীক ফাউন্ডেশনের শিক্ষকদের পক্ষ থেকে আলোচনা করেন,মাওঃ নেজাম উদদীন। অনেকের অভিমত অতীতের তুলনায় এ বছর ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে টেকনাফে।##

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!