1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে। 

রোহিঙ্গা ক্যাম্পে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে (এনজিও) ‘মুক্তি কক্সবাজার

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৮৭ বার পড়া হয়েছে

কক্সবাজার প্রতিনিধি।

কক্সবাজারের রোহিঙ্গা অধ্যুষিত দুই উপজেলায় টেকনাফ ও উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে সেবামূলক কাজের আড়ালে বেসরকারি সংস্থা (এনজিও) ‘মুক্তি কক্সবাজার’ এর বিরুদ্ধে রাষ্ট্রের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। সংস্থাটি সরকারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের (আরআরআরসি) নির্দেশনা উপেক্ষা করে রোহিঙ্গাদের অনৈতিক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করছে এবং প্রত্যাবাসনে নিরুৎসাহিত করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিশেষ প্রতিবেদনে সংস্থাটির নেতিবাচক কর্মকাণ্ড নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে সতর্ক করা হয়েছে।

গত বছরের ১৫ ডিসেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব বরাবর চিঠি এবং ওই প্রতিবেদন পাঠানো হয় বলে জানা গেছে।

প্রতিবেদনে ‘মুক্তি কক্সবাজার’কে নতুন কোনো প্রকল্প অনুমোদন না দেওয়া এবং তাদের রোহিঙ্গা শিবিরে ও অন্যান্য চলমান প্রকল্পের কার্যক্রমে কঠোর নজরদারির আওতায় আনার সুপারিশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এই এনজিওর কোনো কার্যক্রমে অংশ না নিতেও সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সিনিয়র সহকারী সচিব (প্রশাসন-১) রাহেলা রহমত উল্লাহ স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।

চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিচালক, কক্সবাজার জেলা প্রশাসক এবং কক্সবাজার জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক বরাবর এই চিঠি পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই নির্দেশনা পাওয়া গেছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাওয়া ‘মুক্তি কক্সবাজার’ নামের এনজিওর নেতিবাচক কর্মকাণ্ড সম্পর্কে বিশেষ প্রতিবেদন এই বিভাগের সচিব বরাবর পাঠানো হয়েছে।###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off