1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে। 

অনুপ্রবেশকারী মিয়ানমারের ২০ নাগরিককে যেভাবে গ্রেফতার করলো র‌্যাব

  • আপডেট সময় : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ৩৯১ বার পড়া হয়েছে

অনুপ্রবেশকারী মিয়ানমারের ২০ নাগরিককে যেভাবে গ্রেফতার করলো র‌্যাব-১৫

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি।

কক্সবাজার জেলার উখিয়া থানাধীন কুতুপালং সহ বিভিন্ন ক্যাম্প হতে কৌশলে অবৈধভাবে বাহির হয়ে জেলা শহরসহ দেশের বিভিন্ন অঞ্চলে পলায়নের উদ্দেশ্যে একদল এফডিএমএন জেলার উখিয়া থানাধীন মরিচ্যা বাজার গরুর হাটে টেকনাফ- কক্সবাজার মহাসড়কে গাড়িতে উঠার জন্য অপেক্ষমান আছে।

এ সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার সিপিএসসি এর আভিযানিক দল অদ্য ৫ই মার্চ সন্ধ্যায় বর্ণিত স্থানে র‌্যাবের আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে পলায়নের চেষ্টাকালে বিশজন এফডিএমএন আভিযানিক দল কর্তৃক আটক হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত এফডিএমএনগন (রোহিঙ্গা) স্বীকার করে যে, পার্শ্ববর্তী দেশ মায়ানমার হতে কোন পাসপোর্ট, বৈধ কাগজপত্র ছাড়া বাংলাদেশে অনুপ্রবেশ করে কুতুপালং থ্যাইংখালীসহ বিভিন্ন ক্যাম্পে পরিবার-পরিজন নিয়ে অবস্থান করছিল। অদ্য দেশের বিভিন্ন জেলায় স্থায়ীভাবে বসবাস ও অপরাধ সংগঠনের লক্ষে গমনের উদ্দেশ্যে বর্ণিত স্থানে অবস্থান কালে র‌্যাব-১৫, কাছে ধৃত হয়।

রবিবার গভীর রাত পৌনে বারোটায় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেন অতি: পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।

আটককৃত হলেন- বশির আহম্মদ, সাব্বির হোসেন, আবুল মনসুর, নজু মিয়া, মোঃ আয়াছ, নূর মোহাম্মদ, সলিম উল্লাহ, আবু তাহের, সোনা আলী, মোঃ সায়দ, আলী হোসেন , রশিদ আহম্মদ, সাইদুর রহমান, সৈয়দ হোসেন, আমীর হোসেন, রশিদ উল্লাহ, আমান উল্লাহ, আব্দুর রহমান, আব্দুল হামিদ, মো সেলিম।

তিনি আরও জানান, ধৃত এফডিএমএন (রোহিঙ্গা) পরষ্পর যোগসাজসে কুতুপালং, থাইংখালী ও অন্যান্য ক্যাম্প হতে সংশ্লিষ্ট ক্যাম্প ইনচার্জ এর অনুমতি ছাড়া অবৈধভাবে বের হয়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় স্থায়ীভাবে অবস্থান করে অপরাধ মূলক কর্মকান্ড করার লক্ষে বর্ণিতস্থানে একত্রিত হয় বলে জানা গেছে। আটককৃত এফডিএমএন ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে উখিয়া থানায় লিখিত এজাহারসহ সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off