1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে বিজিবি-এসআরবির পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার টেকনাফে চাকরির প্রলোভনে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি- থানায় অভিযোগ টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা! ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন রোহিঙ্গা কামাল, জুবায়ের ও সাইফ আলীর নিয়ন্ত্রণে টেকনাফে ইয়াবা-মানব পাচার সাম্রাজ্য, নেপথ্যে আরসা ও আরকান আর্মি! টেকনাফে দুই স্কুলে তালা, বিপাকে শত শত শিক্ষার্থী : মামলার মুখে ৮ শিক্ষক নির্বাচনী প্রার্থীদের মাদক পরীক্ষা নিয়ে হাইকোর্টের রুল টেকনাফে মা’আরিফুসসুন্নাহ তাহফীজুল কোরআন মাদ্রাসায় খতমে সবিনা, হিফজ সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল উদয় খালা বেলি ও খালু এরাশাদের ইয়াবা পাচার করছিল কলেজ ছাত্রী শরিফা!

সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ৭ লাখ ইয়াবা উদ্ধার

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ৬৩০ বার পড়া হয়েছে

মো. আরাফাত সানি, টেকনাফ

কক্সবাজার টেকনাফের সেন্টমার্টিন দ্বীপ থেকে ৭ লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে কোস্ট গার্ড সদস্যরা। সোমবার (২৭ মার্চ) দিবাগত রাত ২টার দিকে সেন্টমার্টিন উপকূলের দক্ষিণ-পূর্ব এলাকায় অভিযান চালিয়ে এই বড় চালানটি উদ্ধার করা হয়। এ সময় একটি নৌকাও জব্দ করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ
বিষয়টি নিশ্চিত জানান, মিয়ানমার থেকে নৌকায় করে ইয়াবার একটি চালান বাংলাদেশে আসার গোপন খবরের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি বিশেষ দল সেন্টমার্টিন পূর্ব চরে ওত পেতে থাকে। রাতে মিয়ানমারের দিক থেকে আসা একটি নৌকা সেন্টমার্টিন উপকূলে চরের কাছাকাছি পৌঁছালে কোস্ট গার্ড সদস্যরা নৌকাটি চ্যালেঞ্জ করে।

তিনি আরও জানান, কোস্ট গার্ডের সদস্যদের উপস্থিতি দেখে নৌকায় থাকা দুই পাচারকারী সাগরে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। এরপর কোস্ট গার্ড সদস্যরা নৌকাটি তল্লাশি করে একটি পলিথিনের ১০ টি বস্তায় বিশেষ কায়দায় রাখা সাত লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off