1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে। 

মানবতার স্বার্থে সমালোচিত হওয়া জায়েজ!

  • আপডেট সময় : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ৪০৯ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম, টেকনাফ।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বাজারে একশ্রেণির অসাধু মজুদদারদের কারসাজিতে দিনমজুর ও অসহায় মানুষগুলোর নিত্যপণ্য ক্রয় করে জীবন-জীবিকা নির্বাহ করা এক ধরণের দুরূহ কাজ হয়ে উঠেছে। আর এই ধরণের পরিস্হিতিতে যদি এই মানুষগুলোর পাশে এসে কোন ব্যক্ত বা প্রতিষ্ঠান সাহায্য বা সহানুভূতির হাত বাড়িয়ে দেয়, তাহলে তাদের বিরুদ্ধে সমালোচলার কাব্যরচনা না করে বরঞ্চ প্রশংসা ও উৎসাহ প্রদান করা সমীচীন হবে। আর এতে আমার বা আপনার ব্যক্তিগত কোন লাভ না হলেও দরিদ্র মানুষগুলোতো অন্তত একটু স্বস্তি নিশ্বাস নিতে পারবেন।

অথচ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম বা পত্রিকার পাতায় প্রায় দেখতে পায় যে, অনেকে দশজন থেকে চাঁদা সংগ্রহ করে ত্রাণ বা সাহায্য দিয়ে নিজের নামে ছবিযুক্ত পোস্ট দেন। কী দেখাতে চান তারা ? তারা কী নিজেদেরকে বিশাল দানবীর ও বড় মাপের রাজনীতিবীদ হিসেবে প্রতিষ্ঠিত করতে চান! এখন আধুনিক যুগ মানুষ সব বুঝে!
অসহায় মানুষেরা প্রয়োজনের তাগিদে সাহায্য নেবে ঠিকই মাগর মনের আয়নায় আমাকে ও আপনারকে ঠিক উল্টোভাবে গেঁথে রাখবে আজীবন।

আমরা এমন জাতি শুধু সমালোচনার স্বার্থে সমালোচনা করি।আর এটা আমাদের সমাজের কিছু মানুষের অভ্যাসে পরিনত হয়েছে। তবে গঠনমূলক সমালোচনা জায়েজ।

এবার অন্তত আমরা সমালোচনা বাদ দিয়ে সহযোগিতা,সহানুভূতি, সহমর্মিতা ও সাহায্যের হাত বাড়িয়ে দিই। আগে আমরা অসহায় ও সম্বলহীন মানুষের জন্য কিছু করি তারপর না হয় সমালোচনা করব! আমরা সমালোচনা বাদ দিয়ে যদি পারতপক্ষে একজন অসহায় প্রতিবেশীর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিই তাহলে আল্লাহর ধরা থেকে অন্তত বাঁচব।

সবাই টাকা ও নিত্যপণ্য দিয়ে সহযোগিতা করবে তা কিন্ত না। অনেকে ত্রাণ দিয়ে,অনেকে কথা দিয়ে আবার অনেকে মানবিক দিক বিবেচনা করে শ্রম দিয়ে সাহায্য ও সহযোগিতা করবে। মানুষ হিসেবে আমাদের এগুলো করা উচিত নয় কী? সমাজে সবাই কোটিপতি নয়। আবার অনেক কেটিপতি কিন্তু মানবিক নামক শব্দের সাথে পরিচিত হননি। হয়তো তাঁরা নিজ পরিবারের ক্ষেত্রে অতি মানবিক।

আসুন আমরা পরনিন্দাকারী বা সমালোচনাকারী না হয়ে সমাজের সবার সাথে মিলেমিশে আলোচনার মাধ্যমে মানবিক কাজ নিয়ে অসহায় মানুষের পাশে এসে দাঁড়ায়। তা এককভাবে হউক বা সমষ্টিগতভাবে হউক। যেখানে সবার কল্যাণে হবে, সেখানে নিজেকে সমালোচনাকারী হিসেবে পরিচিত হয়ে আমি বা আপনি কেন অকল্যাণের অংশীদার হবো!

 

লেখক : সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক টেকনাফ মডেল সরকারি প্রথমিক বিদ্যালয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off