1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে বিজিবি-এসআরবির পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার টেকনাফে চাকরির প্রলোভনে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি- থানায় অভিযোগ টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা! ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন রোহিঙ্গা কামাল, জুবায়ের ও সাইফ আলীর নিয়ন্ত্রণে টেকনাফে ইয়াবা-মানব পাচার সাম্রাজ্য, নেপথ্যে আরসা ও আরকান আর্মি! টেকনাফে দুই স্কুলে তালা, বিপাকে শত শত শিক্ষার্থী : মামলার মুখে ৮ শিক্ষক নির্বাচনী প্রার্থীদের মাদক পরীক্ষা নিয়ে হাইকোর্টের রুল টেকনাফে মা’আরিফুসসুন্নাহ তাহফীজুল কোরআন মাদ্রাসায় খতমে সবিনা, হিফজ সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল উদয় খালা বেলি ও খালু এরাশাদের ইয়াবা পাচার করছিল কলেজ ছাত্রী শরিফা!

টেকনাফ প্রেসক্লাবসহ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি ছৈয়দ হোছাইন ওমরাহ পালনে সৌদি আরব যাত্রা

  • আপডেট সময় : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ৬৬০ বার পড়া হয়েছে

টেকনাফ প্রতিনিধি।

টেকনাফের প্রথম কলম সৈনিক, টেকনাফ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, স্থানীয়ভাবে প্রকাশিত দৈনিক আজকের কক্সবাজার বার্তার সম্পাদক ও প্রকাশ, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান টেকনাফ লেঙ্গুরবিল মুহিউসুন্নাহ বালিকা দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি, লেঙ্গুরবিল গাউছিয়া জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি, গাউছিয়া কমিটি বাংলাদেশ টেকনাফ উপজেলা দক্ষিণ শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা মোহাম্মদ ছৈয়দ হোছাইন মাহে রমজান মাসে পবিত্র ওমরাহ পালনের লক্ষ্যে সৌদি আরব গমন করছেন। সময় স্বল্পতার কারণে তিনি অনেক আত্নীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও সকল সহকর্মীদের সাথে স্বাক্ষাত করতে পারেনি বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে সকলের নিকট দোয়া কামনা করেছেন।

(৩ এপ্রিল) দুপুর ১৩টা ৪০মিনিটে আলহাজ্ব মাওলানা মোহাম্মদ ছৈয়দ হোছাইন কক্সবাজার বিমান বন্দর হতে ঢাকা শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরের উদ্দেশ্যে যাত্রা করেন। বিমান বন্দরে এসময় তাকে বিদায় জানান দৈনিক আজকের কক্সবাজার বার্তা পত্রিকার প্রধান সম্পাদক মোহাম্মদ ওসমান, লেঙ্গুরবিল মুহিউচ্ছুন্নাহ মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মোহাম্মদ জয়নাল আবেদীন, ভাইরা মোহাম্মদ নুর কামাল ও ছেলে মুকুল আর মুবিনসহ শুভাকাংখীগণ উপস্থিত ছিলেন।

বিকাল সাড়ে সাড়ে পাঁচটায় তিনি পবিত্র মদিনার উদ্দেশ্যে রওয়ানা করবেন। রাত পৌনে দশটায় তিনি মদিনা বিমান বন্দরে অবতরণের কথা রয়েছে। সেখানে পৌঁছে তিনি সৌদি রাষ্ট্রীয় কার্য্যক্রম শেষে পবিত্র ওমরাহ পালন করবেন। সময় ও সুযোগ হলে তিনি মদিনায় এতেকাফে অবস্থান করবেন। এরপর পরিবার, আত্নীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সকল সহকর্মী, দেশ, জাতি ও পুরো মুসলিম উম্মাহর সুখ, সমৃদ্ধি, শান্তি কামনা করে মহান আল্লাহর নিকট বিশেষ মোনাজাত করবেন। কোন দৈব-দূঘর্টনা এবং সিডিউল বিপর্যয় না হলে তিনি আগামী মাসে যথা সময়ে মদিনা আর্ন্তজাতিক বিমান বন্দর হতে বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা করে ঢাকা শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে অবতরণ করবেন। সেখান হতে বিমানযোগে কক্সবাজার বিমান বন্দরে অবতরণ করে বাড়িতে ফিরে আসবেন বলে আশা করা যাচ্ছে।

তিনি সুস্থ ও নিরাপদ সফরের জন্য আত্নীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও সকল সহকর্মীদের নিকট দোয়া কামনা করেছেন। ###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off