1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে বিজিবি-এসআরবির পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার টেকনাফে চাকরির প্রলোভনে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি- থানায় অভিযোগ টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা! ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন রোহিঙ্গা কামাল, জুবায়ের ও সাইফ আলীর নিয়ন্ত্রণে টেকনাফে ইয়াবা-মানব পাচার সাম্রাজ্য, নেপথ্যে আরসা ও আরকান আর্মি! টেকনাফে দুই স্কুলে তালা, বিপাকে শত শত শিক্ষার্থী : মামলার মুখে ৮ শিক্ষক নির্বাচনী প্রার্থীদের মাদক পরীক্ষা নিয়ে হাইকোর্টের রুল টেকনাফে মা’আরিফুসসুন্নাহ তাহফীজুল কোরআন মাদ্রাসায় খতমে সবিনা, হিফজ সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল উদয় খালা বেলি ও খালু এরাশাদের ইয়াবা পাচার করছিল কলেজ ছাত্রী শরিফা!

অসহায়-দুস্থদের মাঝে টেকনাফ পৌর যুবলীগের ইফতার সামগ্রী বিতরণ

  • আপডেট সময় : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ৬১০ বার পড়া হয়েছে

মো. আরাফাত সানি,টেকনাফ (কক্সবাজার)

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশে পবিত্র রমজান মাস উপলক্ষে গরিব-দুস্ত-অসহায় ও সাধারণ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে টেকনাফ পৌর যুবলীগ।

শুক্রবার (৭ এপ্রিল) দুপুর তিনটায় পৌর যুবলীগের সভাপতি রেজাউল করিম ধইল্যা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ পরিচালনায় পৌর যুবলীগের আয়োজনে সাঃ সম্পাদকের বাস ভবন প্রাঙ্গণে তিন প্রায় শতাধিক মানুষের মধ্যে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

কৃচ্ছতা সাধনে প্রধানমন্ত্রীর নির্দেশানুযায়ী ইফতার পার্টির বদলে গরিব ও দুস্থদের ইফতার বিতরণের এ উদ্যোগ নেওয়া হয়েছে যুবলীগ।

এ সময় টেকনাফ পৌর যুবলীগের সভাপতি রেজাউল করিম ধইল্যা ও সাঃ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ‘প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ তৃণমূল থেকে কাজ করে যাচ্ছে। যুবলীগের চলমান সকল কর্মকান্ড চালিয়ে যাচ্ছি। আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের আহবানে সারা দিয়ে প্রতি বছরের ন্যায় এবারও ইফতার কার্যক্রম চালিয়ে যাচ্ছি। যুবলীগের নেতাকর্মীরা অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছে। এদিকে বিএনপির নেতাকর্মীরা কোনো ইস্যুতেই মানুষের পাশে থাকে না। তারা আছে চোরাগলি দিয়ে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র নিয়ে। আমাদের পক্ষ থেকে আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

এ সময় বক্তারা আরও বলেন, ‘শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে যেমন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও তার হাতে দেশ থাকলে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবো ইনশাআল্লাহ।

এ সময় টেকনাফ পৌর যুবলীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off