1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে টেকনাফে বিজিবি-এসআরবির পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার টেকনাফে চাকরির প্রলোভনে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি- থানায় অভিযোগ টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা! ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন রোহিঙ্গা কামাল, জুবায়ের ও সাইফ আলীর নিয়ন্ত্রণে টেকনাফে ইয়াবা-মানব পাচার সাম্রাজ্য, নেপথ্যে আরসা ও আরকান আর্মি! টেকনাফে দুই স্কুলে তালা, বিপাকে শত শত শিক্ষার্থী : মামলার মুখে ৮ শিক্ষক নির্বাচনী প্রার্থীদের মাদক পরীক্ষা নিয়ে হাইকোর্টের রুল টেকনাফে মা’আরিফুসসুন্নাহ তাহফীজুল কোরআন মাদ্রাসায় খতমে সবিনা, হিফজ সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সুখ মধ্যবিত্তের নিত্যসঙ্গী নয়!

  • আপডেট সময় : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ৯২৮ বার পড়া হয়েছে

বস্তুত এই পৃথিবী দুই শ্রেণির মানুষের জন্য বসবাসের যোগ্য। এক হলো নিন্মবিত্ত আরেক হলো উচ্চবিত্ত। মধ্যবিত্ত নামে কোন শ্রেণি থাকা উচিত নয়। তবে মধ্যবিত্ত শ্রেণির মানুষের মধ্যে দুইটা জিনিস বেশি থাকে। প্রথমটি হলো ইগো আর দ্বিতীয়টি হলো লজ্জাবোধ। তারা জন্মের সময়েই একগাদা ইগো সাথে করে নিয়ে জন্মায়। আর লজ্জাবোধের কারণে জীবনে তাদের অনেক কিছু অপূর্ণ্য থেকে যায়।

মধ্যবিত্ত শ্রেণির মানুষ স্বপ্ন দেখতে দেখতে বড় হয় এবং একপর্যায়ে সে বুঝতে পারে জীবনটা স্বপ্ন নয়, জীবনটা হলো কঠিন বাস্তব। তারা সব সময় সুখ খোঁজে। তবে সুখ তাদের নিত্যসঙ্গী নয়। শুধু শুধু জীবনের মানে খুঁজে বেড়ায়। আর বেড়ানোটাই হলো তাদের স্বভাব।

তারা অল্পতে তুষ্ট হতে পারে না।আবার অল্পতে অসন্তুষ্টুও থাকতে পারে না। তারা সবার কাছে ভালোবাসা খোঁজে কিন্তু,এটা তাদের কাছে অপরাধ।

মধ্যবিত্তরা কখনো উচ্চবিলাসী হতে পারে না। কারণ এটি তাদের জন্য গুনাহের পর্যায়ে পড়ে। তাদের আবেগ অত্যাধিক বেশি থাকে। কিন্তু তারা খুব ছোট থাকতেই আবেগকে গলা টিপে খুন করতে শিখে ফেলে। মধ্যবিত্ত পরিবারের এই আবেগপ্রবন, পাগলাটে,স্বপ্ন বিলাসী মানুষগুলোকে কেউ বুঝতে চায় না। তাদেরকেই সবকিছু সামলে চলতে হয়।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে বর্তমান বিশ্বে সকল ধরণের নিত্যপন্যের দাম প্রায় আকাশছোঁয়া। তারই ধারাবাহিকতায় বর্তমানে আমাদের দেশেও একই অবস্হা বিরাজমান। নিত্যপন্যের এই উর্ধ্বগতিতে মধ্যবিত্ত শ্রেণির মানুষেরা ইগো ও লোক লজ্জায় কারণে অনেক কিছু খুলে বলতে পারছে না। এই দুঃসময়ে তাদের অনেক কিছুর চাহিদা রয়েছে। আর এই চাহিদার কথা কিন্ত তারা বলতে গিয়েও বলতে পারছে না আত্মসম্মানবোধ তাদের জড়িয়ে রেখেছে বিধায়।

কেউ নিজ থেকেও তাদের খবর রাখে না। যারা খেয়াল ও খবর রাখার কথা তারা ভাবে মধ্যবিত্তরা মোটামুটি সচ্ছল। তারা নিজেদেরকে সামলিয়ে নিয়ে এই অবস্হা থেকে কাটিয়ে উঠতে পারবে।

রমজান মাস চলমান ও কয়েকদিন পরই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব “ঈদু্ল ফিতর”। এই সময় পরিবার-পরিজনের চাহিদা মেটানো মধ্যবিত্ত শ্রেণির গৃহকর্তার জন্য এক বড় চ্যালেঞ্জ। আসলে কী মধ্যবিত্তরা এই চরম অবস্হা থেকে কোন ধরনের সহযোগিতা ছাড়া নিজেদের টিকিয়ে রাখতে পারবে!দেখা যাক কী হয়?

✍️সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক টেকনাফ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
(০১৮১৮০৮৩৫৩৪)

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off