1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে অপহরণ ও মানব পাচারের অভিযোগ শহীদ উল্লাহ মাঝি ও মনছুর আলমের বিরুদ্ধে, আতঙ্কে এলাকাবাসী সীমান্তে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই পাচারকারীকে গ্রেফতার করলো বিজিবি টেকনাফে ১০ হাজার নেতাকর্মীর ছাত্রদলের শোভাযাত্রা! মাদক নির্মূলের ঘোষণা  এআই দিয়ে অস্ত্রের ভুয়া ছবি বানিয়ে অপপ্রচারের দাবি রোহিঙ্গা ক্যাম্পের আলমের আলম ডাকাত গ্রেফতার না হওয়া পর্যন্ত অপহরণ-মানব পাচার-খুন বন্ধ হবে না: সচেতন রোহিঙ্গা ও এলাকাবাসী প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ এবং রাজনৈতিক ষড়যন্ত্রের বিষয়ে আজিম উল্লাহ স্পষ্টীকরণ নির্বাচনের আগে রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যা অপপ্রচারের অভিযোগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ টেকনাফে হেফজ বিভাগের দুই শিক্ষার্থী নিখোঁজ, স্বজনদের আকুতি, সন্ধ্যান চাই পরিবার প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও ব্যাখ্যা প্রদান টেকনাফে অস্ত্রের মুখে ১১ বছরের মাদ্রাসাছাত্রকে অপহরণ, সন্তানকে ফিরে পেতে মায়ের আহাজারি

বর্তমান সরকারের আগাম সতর্কতায় প্রাণহানি হয়নি, মোখা’য় ক্ষতিগ্রস্ত দ্বীপ পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক

  • আপডেট সময় : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ৪৮১ বার পড়া হয়েছে

মো. আরাফাত সানি,টেকনাফ।

কক্সবাজার টেকনাফে ঘূর্ণিঝড় ‘মোখা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ত্রাণ সহায়তা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান ।

বুধবার (১৭ মে) দুপুরে উপজেলার সাবরাং ইউনিয়ন শাহপরীর দ্বীপ এলাকার মাঝের পাড়া, দক্ষিণ পাড়া, ডাঙ্গর পাড়া সহ ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন বসতঘর সরেজমিন পরিদর্শন শেষে প্রায় দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন।

পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের জানান, টেকনাফ উপজেলায় ঘূর্ণিঝড় মোখায় বেশি ক্ষতি হয়েছে সেন্টমার্টিন। এর পরের অবস্থানে শাহপরীর দ্বীপ। আমার ইতিমধ্যে শাহপরীর দ্বীপে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। এবং ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনের সাথে কথা বলেছি। পাশাপাশি কিছু খাদ্য সামগ্রী সহায়তা প্রদান দিয়েছি। স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের সহযোগিতা অতি ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর সমন্বয়ে সঠিক তালিকা প্রস্তুত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ-আলোচনা করে পুনর্বাসন বা সংস্কারের জন্য আর্থিকভাবে সহযোগিতা করা হবে।

তিনি আরও বলেন, ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগ ইতিপূর্বে অনেক মানুষ মারা গেছে কিন্তু প্রধান মন্ত্রী শেখ হাসিনা বর্তমান সরকারের আগাম সতর্কতার ও প্রচার-প্রচারনার কারণে মানুষ আশ্রয় কেন্দ্র মুখি হওয়ায় মৃত্যু হাত থেকে রক্ষা পেয়েছে।

এ সময় জেলা দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. কামরুজ্জামান, উপজেলা পকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্ত, টেকনাফ মডেল থানার (ওসি) আব্দুল হালিম, টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা জাবেদ ইকবাল চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোনা আলী, স্থানীয় ইউপি মেম্বার রেজাউল করিম রেজু ও আব্দুল মান্নান, উপজেলা অফিস সহকারী ছৈয়দ আহমদ মামুন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off